Nabanna

বদলিতেও ভাতা! সরকারি কর্মীদের জন্য ৫০ হাজার টাকা অনুদান চালু রাজ্যে

নতুন জায়গায় বদলি হলে জিনিসপত্র গোছানো বাবদ এই অর্থ পাবেন সরকারি কর্মীরা।

মলয় কুণ্ডু
মলয় কুণ্ডু

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০২৬, ১৯:২০

options
link
বদলিতেও ভাতা! সরকারি কর্মীদের জন্য ৫০ হাজার টাকা অনুদান চালু রাজ্যে
সরকারি কর্মীদের বদলির ক্ষেত্রেও ভাতা ঘোষণা নবান্নের

সরকারি কর্মীদের জন্য নতুন করে আর্থিক সাহায্য ঘোষণা রাজ্য সরকারের। এবার বদলি হয়ে নতুন কর্মস্থলে গেলেও সরকারি কর্মীরা বদলির অনুদান ও মালপত্র গোছানোর ভাতা হিসাবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাবেন। অথবা এককালীন মূল বেতনের ৮০ শতাংশ পর্যন্ত অর্থ ভাতা হিসেবে পাবেন। এই ভাতা পেতে লাগবে না কোনও রসিদ বা ভাউচার। 

Advertisement

কোনও কর্মীর বাসস্থান পরিবর্তনের প্রয়োজনে ৩০ কিলোমিটার বা তার বেশি দূরত্বের বদলির ক্ষেত্রে পুরো অনুদান মিলবে। ৩০ কিলোমিটার কম দূরত্বের বদলির ক্ষেত্রে এক-তৃতীয়াংশ হার প্রযোজ্য হবে। নতুন কোনও জায়গায় স্থায়ীভাবে বসবাস শুরু করতে যাওয়া অবসরগ্রহণকারী কর্মীদের জন্যও এই সুবিধা প্রযোজ্য হবে।একইসঙ্গে জানানো হয়েছে, বদলির ক্ষেত্রে চলতি বছরের ১ জুন এবং অবসরের ক্ষেত্রে চলতি বছরের ৩১ মে থেকে এই ব্যবস্থা কার্যকর হবে।

শুক্রবার মুখ‌্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে সোশাল মিডিয়ায় জানান, রাজ‌্য মন্ত্রিসভা কয়েক দশকের পুরনো ‘ট্রান্সফার গ্রান্ট’ বা বদলি বাবদ অনুদান ও ‘প্যাকিং অ্যালাউন্স’-এর পরিবর্তে একটি সরলীকৃত ও উন্নত ‘কম্পোজিট ট্রান্সফার অ্যান্ড প্যাকিং গ্রান্ট’ বা সম্মিলিত বদলি ও প্যাকিং অনুদান ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে।মুখ্যমন্ত্রীর বক্তব‌্য, ‘‘রাজ্যের জনগণের সেবায় নিরলসভাবে কর্মরত আমাদের নিবেদিতপ্রাণ রাজ্য সরকারি কর্মীদের কল্যাণ ও মঙ্গলের বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার তার প্রতিশ্রুতি রক্ষায় অবিচল।’’

Advertisement

অর্থদপ্তরের তরফে এই সংক্রান্ত যে নির্দেশিকা জারি হয়েছে, তাতে জানা গিয়েছে, কোনও কর্মীর বাসস্থান পরিবর্তনের প্রয়োজনে ৩০ কিলোমিটার বা তার বেশি দূরত্বের বদলির ক্ষেত্রে পুরো অনুদান মিলবে। ৩০ কিলোমিটার কম দূরত্বের বদলির ক্ষেত্রে এক-তৃতীয়াংশ হার প্রযোজ্য হবে। নতুন কোনও জায়গায় স্থায়ীভাবে বসবাস শুরু করতে যাওয়া অবসরগ্রহণকারী কর্মীদের জন্যও এই সুবিধা প্রযোজ্য হবে।একইসঙ্গে জানানো হয়েছে, বদলির ক্ষেত্রে চলতি বছরের ১ জুন এবং অবসরের ক্ষেত্রে চলতি বছরের ৩১ মে থেকে এই ব্যবস্থা কার্যকর হবে। কোনও সরকারি কর্মী পরিবারকে সঙ্গে না নিয়ে গেলেও নিজের মালপত্র সরিয়ে নিলে অনুদান পাওয়া যাবে। ব্যক্তিগত মালপত্রের পরিমাণ কত, তার উপর অনুদানের পরিমাণ নির্ভর করবে না।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.