গৌতম ব্রহ্ম: নাগেরবাজার বিস্ফোরণ কাণ্ডে চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ তুললেন মৃত শিশুর বাবা৷ বিস্ফোরণের পর গুরুতর অসুস্থ দ্বিতীয় শ্রেণির পড়ুয়াকে চিকিৎসা না করে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠল দমদম এলাকার দু’টি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে৷ জরুরি পরিস্থিতিতে রোগীকে চিকিৎসা না করিয়ে ফিরিয়ে দেওয়ার জেরেই সাত বছরের বিভাসকে প্রাণ হারাতে হয়েছে বলে অভিযোগ তুললেন মৃতের বাবা জনবিজয় ঘোষ৷
[নাগেরবাজার কাণ্ডে ‘ষড়যন্ত্রে’র অভিযোগ মন্ত্রীর, NIA তদন্তের দাবি দিলীপের]
মঙ্গলবার এসএসকেএম হাসপাতালে দাঁড়িয়ে মৃত শিশুর বাবা জনবিজয় ঘোষ বলেন, ‘‘সঠিক সময়ে চিকিৎসা করানো গেলে বাঁচানো যেতে ছেলেকে৷ বিস্ফোরণের পর গুরুতর অসুস্থ অবস্থায় দু’দুটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসা না করিয়ে আমাদের ফিরিয়ে দেওয়া হয়৷ বারংবার অনুরোধ করলেও কান দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ৷ পরে দু’টি বেসরকারি হাসপাতাল ঘোরার পর এসএসকেএমে ভরতি করা হয়৷’’ কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি৷ চিকিৎসা শুরুর আগেই মৃত্যুর কোলে ঢোলে পড়ে দ্বিতীয় শ্রেণির পড়ুয়া বিভাস৷
[নাগেরবাজারে বিস্ফোরণের বলি শিশু, সিআইডির কাছে তথ্য চাইল এনআইএ]
মঙ্গলবার ছুটির দিনে মায়ের সঙ্গে বেরিয়েছিল ছোট্ট ছেলেটি৷ কিন্তু, পথে বেরিয়ে আচমকা বিস্ফোরণে নিজের সন্তানকে খোয়াতে হবে, তা এখনও ভাবতেই পারছেন না মা বাসন্তী দাস ওরফে সীতা৷ বিস্ফোরণে ৩০ শতাংশ পুড়ে গিয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন৷ আপাতত সংকটজনক পরিস্থিতি না হলেও বিপদমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা৷ অভিযোগ, এদিনও তাঁকে আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি নার্সিংহোম ঘুরিয়ে এসএসকেএম হাসপাতালে ভরতি করা হয়৷
[প্রয়াত আরামবাগের প্রাক্তন সাংসদ অনিল বসু]
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় পরিচারিকার কাজ করতেন সীতাদেবী৷ ছুটির দিন বলে ছেলেকে নিয়ে কাজে বেরিয়েছিলেন৷ আগামী শুক্রবার ছিল বিভাসের জন্মদিন৷ ধুমধাম করে ছেলের জন্মদিনের অনুষ্ঠান করার প্রস্তুতিও ছিল তাঁদের৷ জন্মদিনের অনুষ্ঠান নিয়ে তুমুল কৌতূহল ছিল ছোট্ট বিভাসের মধ্যে৷ কিন্তু, আজ সকাল ঠিক সাড়ে ন’টায় আচমকা বিস্ফোরণে সবকিছুই ভেস্তে গেল ঘোষ পরিবারের৷ নিজের সন্তানকে হারিয়ে অসুস্থ স্ত্রীর পাশে দাঁড়িয়ে হাসপাতালেই প্রলাপ বকতে শুরু করেছেন জনবিজয়৷
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী