অর্ণব আইচ: ফের কলকাতায় ফাঁস বড়সড় মাদক পাচারচক্র। মহানগরের অভিজাত এলাকা থেকে গ্রেপ্তার চার পাচারকারী। উদ্ধার কয়েক লক্ষ টাকার মাদক। ধৃতদের জেরা করা হচ্ছে।
[বারুইপুরে এনজিও-র ছায়ায় বাড়ছে রোহিঙ্গাদের আনাগোনা, নজর রাখছে প্রশাসন]
পুলিশ সূত্রে খবর, বহুদিন ধরেই আলিপুর থেকে রমরমিয়ে ব্যবসা চালাচ্ছে একটি মাদক পাচারচক্র। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে, সোমবার রাতে ওই এলাকায় হানা দেয় নার্কোটিক্স কন্ট্রোলা ব্যুরো (এনসিবি) ও স্থানীয় পুলিশের একটি যৌথ দল। বমাল গ্রেপ্তার করা হয় চারজনকে। ধৃতদের কাছে পাওয়া যায় এলএসডি নামের মাদক। ওই মাদকের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে মনে করা হচ্ছে। ধৃতদের মধ্যে তিনজনই ‘এসকর্ট’। পুলিশের অনুমান, এই লাস্যময়ীদের হাত ধরেই বিভিন্ন নাইটক্লাব ও বারে খদ্দেরদের কাছে পৌঁছে যেত এলএসডি মাদক। শহর কলকাতায় বেশ ভালই ব্যবসা ফেঁদে বসেছিল এই পাচারকারীরা।
উল্লেখ্য, গত মাসেই পার্ক স্ট্রিট অঞ্চলে হানা দিয়ে তিন পাচারকারীকে গ্রেপ্তার করেছিলেন গোয়েন্দারা। তাদের কাছ পাওয়া যায় এমডিএমএ মাদক। ঝাড়খণ্ড ও মুম্বই থেকে চালানো হতো এই চক্র। তখনই এনসিবি জানায়, রাজ্য জুড়ে ছড়িয়ে রয়েছে মাদক কারবারের জাল। এখনও একাধিক জায়গায় হানা দেওয়া হবে। মূলচক্রীকে ধরতে মুম্বইয়ে গিয়েও অভিযান চালানো হতে পারে।
একটি রিপোর্টে বলা হয়েছে, তরুণ প্রজন্মের মধ্যে দ্রুত শিকড় ছড়াচ্ছে এমডিএমএ ও এলএসডি মাদক। মানুষের চিন্তাশক্তিকে আচ্ছন্ন করে ফেলে এই মাদক। তারপরই নেমে আসে অদ্ভুত প্রশান্তি। প্রফুল্ল হয়ে ওঠে মন। ফলে এর চাহিদাই তুঙ্গে। যান্ত্রিক জীবন থেকে খানিকের রেহাই পাওয়ার তাগিদে এর ফাঁদে পা দেয় অনেকেই। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বহু ক্ষতিকারক প্রভাব রয়েছে এমডিএমএ-র। মাত্রাতিরিক্ত সেবনে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই এই বিষ যারা ছড়াচ্ছে তাদের পাকড়াও করতে অভিযান আরও জোরদার করে তুলেছে এনসিবি।
[দিনেদুপুরে আদালত চত্বর থেকে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, আটক ২]
সর্বশেষ খবর
-
১০৮ জন উদ্ধার হলেও এখনও নেপালে নিখোঁজ ২৭৫ ভারতীয়, জানাল বিদেশমন্ত্রক
-
গাড়ি থামিয়ে জোর করে টাকা আদায়! সাসপেন্ড কলকাতা পুলিশের দুই কর্মী
-
অশোকনগরে শুরু তেল উৎপাদন, তৃণমূলকে দুষে শমীক লিখলেন, ‘শক্তিশালী হোক বাংলার অর্থনীতি’
-
স্মার্টওয়াচ অতীত, শরীরের খুঁটিনাটি হিসেব রাখবে অত্যাধুনিক ‘টেম্পল’, কবে আসছে ভারতের বাজারে?
-
পঞ্চায়েত দুর্নীতিতে জিরো টলারেন্স! ‘কাউকে ছাড়া হবে না’, কড়া বার্তা মন্ত্রী দিলীপের