CM Suvendu Adhikari

নেতাজির নামে বিধায়ক সেবা কেন্দ্র, অনন্ত-বির্তকে ইতি টেনে ‘মাস্টারস্ট্রোক’ মুখ্যমন্ত্রীর

কেন্দ্র চালাতে মাসিক ৩০ হাজার টাকা দেওয়া হবে। তবে তার জন্য কিছু শর্ত মানতে হবে। সেই শর্ত না মানলে মিলবে না টাকা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২৬, ১৭:০৬

options
link
নেতাজির নামে বিধায়ক সেবা কেন্দ্র, অনন্ত-বির্তকে ইতি টেনে ‘মাস্টারস্ট্রোক’ মুখ্যমন্ত্রীর
বিধানসভায় বড় ঘোষণা শুভেন্দুর

রাজ্যের বিধায়ক সেবা কেন্দ্রগুলির নাম হবে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র। অনন্ত-বির্তকে ইতি টানতে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান জানিয়ে ‘মাস্টারস্ট্রোক’ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। সাধারণ মানুষকে সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা দিতে প্রত্যেক বিধানসভায় তৈরি হবে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র। এই কেন্দ্র চালাতে মাসিক ৩০ হাজার টাকা দেওয়া হবে। আগস্ট মাস থেকে এই প্রকল্প চালু হবে। তবে তার জন্য কিছু শর্ত মানতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “শর্ত না মানলে টাকা মিলবে না। স্পিকারকে এই বিষয়টি দেখতে হবে।”

Advertisement

সেই অফিস চালাতে মিলবে মাসিক ৩০ হাজার টাকা। তবে শর্ত আছে, অফিসের নাম নেতাজির নামে রাখতে তো হবেই। পাশাপাশি রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তর থেকে পাঠানো হবে নেতাজির ধুতি, পাঞ্জাবি পরিহিত ছবি। সেই ছবি রাখতেই হবে। শর্ত মানলে মিলবে টাকা।

রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপির তরফে প্রতিটি এলাকায় বিধায়ক সেবা কেন্দ্র খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের তরফে ২০৭ আসনে সেই সেবা কেন্দ্র খোলা হবে (নন্দীগ্রাম আসন ছেড়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে এখনও উপনির্বাচন হয়নি)। কিছু আসনে ইতিমধ্যেই কেন্দ্র চালু হয়েছে। এ ছাড়াও অনেক বিরোধী বিধায়কও অফিস খোলেন সাধারণকে পরিষেবা দেওয়ার জন্য। এবার রাজ্যের সব বিধানসভায় বিধায়ক সেবা কেন্দ্র খোলার পাশাপাশি তা চালাতে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সেই বিধায়ক সেবা কেন্দ্রগুলির নাম রাখতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সেই অফিস চালাতে মিলবে মাসিক ৩০ হাজার টাকা। তবে শর্ত আছে, অফিসের নাম নেতাজির নামে রাখতে তো হবেই। পাশাপাশি রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তর থেকে পাঠানো হবে নেতাজির ধুতি, পাঞ্জাবি পরিহিত ছবি। সেই ছবি রাখতেই হবে। শর্ত মানলে মিলবে টাকা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার বিধানসভার বিশেষ অধিবেশনে বলেন, “এটা আমার প্রস্তাব বা শর্ত যাই বলুন। স্পিকার মহোদয়কে বিষয়টি দেখতে হবে। শর্ত মানলে তবে মিলবে টাকা। পরের অধিবেশনে অর্থমন্ত্রীকে দিয়ে সংশোধন করানো হবে। তারপর থেকেই টাকা মিলবে। আগস্ট থেকেই টাকা মিলবে।”

Advertisement

রাজ্য রাজনীতিতে হঠাৎ করেই সামনে এসেছে নেতাজির প্রসঙ্গ। দেশনায়ককে নিয়ে কোচবিহারের নেতা অনন্ত মহারাজের একাধিক মন্তব্য বির্তক তৈরি করেছে। বিজেপির অন্দরে অনেকেই তা ভালো ভাবে নিচ্ছেন না। সাধারণ মানুষের একাংশের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তারই মধ্যে রাস্তায় নেমে নেতাজির মূর্তিতে মাল্যদান করে বিজেপিকে খোঁচা দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই আবহে নেতাজির নামে বিধায়ক সেবা কেন্দ্র শুভেন্দুর মাস্টারস্ট্রোক বলে মনে করছে রাজনৈতিক মহল। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.