ভূস্বর্গে পৌঁছানো এবার আরও সহজ, শিয়ালদহ থেকে ছাড়ছে নতুন সুপারফাস্ট এক্সপ্রেস

পাশাপাশি রথযাত্রা উপলক্ষে পুরীগামী বিশেষ ট্রেনের ঘোষণা করেছে দক্ষিণ-পূর্ব রেল৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০১৮, ১৩:৫৮

options
link
ভূস্বর্গে পৌঁছানো এবার আরও সহজ, শিয়ালদহ থেকে ছাড়ছে নতুন সুপারফাস্ট এক্সপ্রেস

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পূর্ব রেলের যাত্রীদের জন্য সুখবর শোনালো রেলমন্ত্রক৷ জম্মু তাওয়াই-শিয়ালদহ রুটে আরও একটি সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস চালু করতে চলছে ভারতীয় রেল৷ হামসফর সুপারফাস্ট এক্সপ্রেস নামে এই ট্রেনটি খুব শীঘ্রই যাত্রী নিয়ে জম্মু তাওয়াই-শিয়ালদহ ছুটতে শুরু করবে বলে জানা গিয়েছে৷ নতুন ট্রেন নামানোর আগে শেষ মুহূর্তে চলছে প্রস্তুতি৷

Advertisement

[মঞ্চ কাঁপিয়ে ভাইরাল ‘ব্যতিক্রমী’ ডাক্তারদের ‘মেটিরিয়া মেডিকা’]

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৯ জুলাই শিয়ালদহ থেকে থেকে ছাড়বে জম্মু তাওয়াই-শিয়ালদহ রুটের নতুন সাপ্তাহিক হামসফর সুপারফাস্ট এক্সপ্রেস৷ শিয়ালদহ থেকে ৯ জুন রওয়ানা হওয়ার পর ১১ তারিখ জম্মু তাওয়াই পৌঁছাবে ট্রেনটি৷ শিয়ালদহ থেকে ছেড়ে আসানসোল, ধানবাদ, গয়া, মুঘলসরাই, বারাণসী, লখনউ-সহ লুধিয়ানা স্টেশনে থামবে ট্রেনটি৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ভরতির নামে তোলাবাজির অভিযোগ, গ্রেপ্তার জয়পুরিয়া কলেজের প্রাক্তন জিএস]

প্রতি সোমবার শিয়ালদহ থেকে ছাড়বে হামসফর সুপারফাস্ট এক্সপ্রেস৷ দুপুর একটা ১০ নাগাদ ছাড়বে ট্রেনটি৷ ৯ জুন শিয়ালদহ থেকে রওয়ানা হওয়ার পর দু’দিন পর অর্থাৎ ১১ জুন রাতে গন্তব্যে পৌঁছবে ট্রেনটি৷ জম্মু তাওয়াই থেকে কলকাতা ফেরার জন্য ট্রেনটি পাওয়া যাবে বুধবার৷ ১১ জুন জম্মু তাওয়াই স্টেশন থেকে ট্রেনটি ছাড়বে সকাল সাতটা ২৫ মিনিটে৷ ১৩ জুন শিয়ালদহ স্টেশনে পৌঁছাবে বিকাল পৌনে ছ’টা নাগাদ৷ দীর্ঘ এই যাত্রাপথে যাত্রী স্বাচ্ছন্দ্যের উপরও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে৷ ১৬টি এসি কোচে যাত্রী নিরাপত্তা ও উন্নতমানের খাবার জোগানের উপরও গুরুত্ব বাড়ানো হয়েছে৷

Advertisement

অন্যদিকে, রথযাত্রা উপলক্ষে পুরীগামী বিশেষ ট্রেনের ঘোষণা করেছে দক্ষিণ-পূর্ব রেল৷ শালিমার-পুরী-সাঁতরাগাছি রুটে এক জোড়া বিশেষ এসি ট্রেন চালানো হবে বলে রেল সূত্রে জানানো হয়েছে৷ ট্রেনটি শালিমার থেকে ছাড়বে আগামী ১২ জুলাই৷ পরের দিন ফিরতি ট্রেনটি ছাড়বে পুরী থেকে। ট্রেনটিতে তিনটি এসি টু-টিয়ার কোচ এবং আটটি এসি থ্রি-টিয়ার কোচ থাকবে। ট্রেনটি সাঁতরাগাছি, খড়্গপুর, বালাশোর, ভদ্রক-সহ অন্যান্য স্টেশনে দাঁড়াবে বলে জানানো হয়েছে৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.