মলয় কুণ্ডু: ৯ জুলাই অফিস কামাই করা চলবে না রাজ্য সরকারি কর্মচারীদের। বুধবার আচমকা ছুটি নিলে বা হাফ ডে অফিস করলেই শোকজ করতে পারে রাজ্য প্রশাসন। সোমবার বিজ্ঞপ্তি জারি করে সে কথা জানিয়ে দিল নবান্ন। ৯ তারিখ দেশজুড়ে বন্ধ ডেকেছে শ্রমিক সংগঠন ও শিল্প ফেডারেশন। আর এই ‘বন্ধ’ সংস্কৃতির ঘোর বিরোধী তৃণমূল সরকার।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ জুলাই সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত অফিস খোলা থাকবে। সকল কর্মচারীকে হাজিরাও দিতে হবে। ওই দিন কোনও ক্যাজুয়াল লিভ বা হাফ ছুটি নেওয়া যাবে না। বিনা অনুমতিতে কোনও কর্মী অনুপস্থিত থাকলে বেতনও কাটা হতে পারে। পাশাপাশি শোকজও করা হতে পারে। উপযুক্ত জবাব না পেলে কড়া পদক্ষেপ করা হতে পারে। তবে চার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।
১. কর্মী হাসপাতালে ভর্তি থাকলে।
২. পরিবারের সদস্যর মৃত্যু হলে।
৩. গুরুতর অসুস্থ থাকলে।
৪. ৮ তারিখের আগে থেকে অনুপস্থিত থাকলে।
৫. সন্তানের দেখভাল, মাতৃত্বকালীন বা অসুস্থতার জন্য আগে থেকে ছুটি নেওয়া থাকলে তা আগের মতোই থাকবে।
এর বাইরে হঠাৎ করে ছুটি নিলে সরকার কর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। শোকজের জবাব না দিলে কড়া পদক্ষেপ করা হবে। উল্লেখ্য, ২১টি শ্রম আইন বাতিল করে ৪টি শ্রমকোড চালুর বিরোধিতা করে ৯ জুলাই দেশজুড়ে বন্ধ ডেকেছে বাম শ্রমিক সংগঠনগুলি।
সর্বশেষ খবর
-
এ মাসেই দাম বাড়ছে পাউরুটির! কাঁচামালের মূল্যবৃদ্ধিতে লক্ষ্মীলাভের আশায় কী সিদ্ধান্ত বেকারি সংস্থাগুলির?
-
প্রাচীন ভারতে নারীদের লম্বা চুলের রহস্য়, ম্যাজিকের মতো কাজ করে ধূপের ধোঁয়া
-
‘নরেন্দ্র নামটা ঘেন্না করি’, ভারতীয় বক্সারকে বলেন পাক প্রতিদ্বন্দ্বী, শুনে কী করলেন মোদি?
-
সোনাঝুরির জঙ্গলে টুলুর বিলাসবহুল বাড়ির খোঁজ! তল্লাশিতে আটক তিন, হুলস্থূল শান্তিনিকেতনে
-
‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’: কেন বন্যপ্রাণের সঙ্গে মানুষের ‘বিরোধিতা’র সম্পর্ক দরকার হল?