গোবিন্দ রায়: দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগের মাঝেই ভাবমূর্তি স্বচ্ছ রাখতে নতুন পদক্ষেপ প্রাথমিক শিক্ষা পর্ষদের। চলতি বছর থেকেই রাজ্যের সব ডিএলএড কলেজে বন্ধ অফলাইনে ভর্তি প্রক্রিয়া। বুধবার কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) এমনই জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। লাগাতার দুর্নীতির অভিযোগের মধ্য়ে প্রাথমিক পর্ষদের এহেন পদক্ষেপের তাৎপর্যপূর্ণ বলে মনে করছে শিক্ষামহলের একাংশ।
এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে তারা জানিয়েছে, এ বছর থেকেই রাজ্যের সব ডিএলএড (D.El.Ed) প্রশিক্ষণ কলেজে বন্ধ করে দেওয়া হবে অফলাইন অ্যাডমিশন। রাজ্যে ৪৪টি সরকারি এবং প্রায় ৬০০ বেসরকারি ডিএলএড কলেজ রয়েছে। এ বছর থেকে কোনও কলেজে অফলাইন অ্যাডমিশন হবে না। ভর্তি প্রক্রিয়া হবে অনলাইনে। হাই কোর্টে পর্ষদ আরও জানিয়েছে, ভর্তির মেধাতালিকাও অনলাইনে প্রকাশ করা হবে।
[আরও পড়ুন: সংবিধান থেকে উধাও ‘সেকুলার’ ও ‘সোশালিস্ট’, কেন্দ্রের বিরোধিতায় সরব কংগ্রেস]
পর্ষদের আইনজীবী আদালতে জানিয়েছে, মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদের একটি বৈঠক হয়েছে। যে বৈঠকে ঠিক করা হয়েছে, চলতি বছর থেকে রাজ্যের কোনও ডিএলএড কলেজে আর অফলাইনে ভর্তি নেওয়া হবে না। গোটা প্রক্রিয়াটাই হবে অনলাইনে। ভর্তির মেধাতালিকা প্রকাশ করা হবে অনলাইনে।
[আরও পড়ুন: মেটাতে পারেননি ৩ হাজার টাকা, বাজারের মাঝে ব্যবসায়ীকে বিবস্ত্র করে মারধর! গ্রেপ্তার ২]
সর্বশেষ খবর
-
সম্পর্ক থেকে বেরতেই লাগাতার হুমকি! নাবালিকা মৃত্যুতে গ্রেপ্তার প্রেমিক, লাভ জিহাদের আশঙ্কা বিধায়কের
-
সেনার হাতে ফলল সোনা! ভারতের প্রথম স্বর্ণপদক এল রোয়িং বিশ্বকাপে
-
‘জেহকে একটু কেটেও ফেলেছিল’, ‘অভিশপ্ত রাত’-এর ভয়ংকর অভিজ্ঞতা ভাগ সইফের
-
সাবাশ খুদে কমরেড! জন্মদিনে পাওয়া অর্থ হকারদের জন্য বিমান বসুর হাতে দিল ২ বছরের কন্যা
-
ইসকনের সব পদ থেকে সরানো হল রাধারমণ দাসকে, কোন কাজের ‘শাস্তি’?