জেলায় ফিল্ড লেভেল অফিসারদের জন্য নয়া বদলি নীতি নিয়ে এল রাজ্য সরকার। মঙ্গলবার কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বদলি নীতি কার্যকর হবে এক্সটেনশন অফিসার পদ পর্যন্ত। রাজস্ব আদায়, কর সংগ্রহের মতো বিষয়ের সঙ্গে জড়িত আধিকারিকদের দু’বছর অন্তর বদলি করতে হবে। এর পাশাপাশি একগুচ্ছ নির্দেশিকা জারি হয়েছে।
আরও পড়ুন:
দুর্নীতি রুখতে প্রশাসনে কোনও ফাঁক ফোকর রাখতে চাইছে না বিজেপি সরকার। নয়া নীতিতে প্রশাসনিক সুবিধার জন্য কোনও আধিকারিককে সাধারণত তাঁর নিজ জেলায় পোস্টিং করা হবে না। তবে অবসর গ্রহণের আগের দু’বছর এই নিয়মের ব্যতিক্রম করা যাবে। কোনও পদে একটানা তিন বছর থাকার পর বদলির বিষয়টি বিবেচনা করা হবে। তবে কোনও অবস্থাতেই কাউকে একই পদে চার বছরের বেশি সময় রাখা হবে না। যে সমস্ত আধিকারিক রাজস্ব আদায়, কর সংগ্রহের মতো সংবেদনশীল বিষয়ের সঙ্গে জড়িত থাকবেন তাঁদের দু’বছর পর বদলি করা হবে। এক্ষেত্রে কোনও ভাবেই একই দায়িত্বে কাউকে তিন বছরের বেশি সময় রাখা হবে না। তবে প্রশাসনিক প্রয়োজনে এই ধরনের নিয়মে কিছুটা শিথিলতা হতে পারে বলেও দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। এই নির্দেশিকা অবিলম্বে কার্যকর করার কথা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের নামে এই নির্দেশিকা জারি হয়েছে। তৃণমূল আমলে ব্যাপক প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ উঠেছে। এই দুর্নীতি বিজেপি আমলে রুখতে এবার অফিসারদের বদলি নিয়ে নয়া নীতি জারি করল রাজ্য। যা অবিলম্বে কার্যকর করা হল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রুশ তেল কেনার শাস্তি! ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাতে নয়া বিল আমেরিকায়
-
সাতসকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক! আহত ২, তুমুল শোরগোল অন্ডালে
-
বাস্তিল দিবসেই শেষ ফরাসি বিপ্লব, এমবাপেদের স্বপ্ন ভেঙে ফাইনালে স্প্যানিশ আর্মাডা
-
সোশাল মিডিয়ায় ডাকা হত খদ্দের! কসবার হোটেলে রমরমিয়ে মধুচক্র, উদ্ধার নাবালিকা-সহ ৩
-
টি-টোয়েন্টির ব্যর্থতা অতীত, প্রথম ওয়ানডেতে সহজ জয় শুভমানের টিম ইন্ডিয়ার