সুব্রত বিশ্বাস: হাতে টাকা না থাকলেও সমস্যা নেই। এবার ক্যাশ ছাড়াও কাউন্টারে গিয়ে সংরক্ষিত টিকিট কাটতে পারবেন যাত্রীরা। শিয়ালদহ, কলকাতার পর আজ শনিবার থেকে হাওড়া স্টেশনেই মিলছে এই পরিষেবা।
জানা গিয়েছে, কাউন্টারে মেশিনে বাইরে থেকেই ‘ফেয়ার রিপিটার’ দেখতে পারবেন যাত্রীরা। সেখানেই ভেসে উঠবে ‘কিউআর’ কোড। স্ক্যান করেই বিনিময় করতে পারবেন যাত্রীরা। কোনওরকম নগদ অর্থ বহন করার প্রয়োজন যেমন হবে না, তেমন খুব সহজে ও তাড়াতাড়ি টিকিট কাটতে পারবেন যাত্রীরা। পূর্ব রেলের প্রিন্সিপ্যাল চিফ কমার্শিয়াল ম্যানেজার সৌমিত্র মজুমদার জানান, ডিজিটাল পদ্ধতি বিকেন্দ্রীকরণের পাশপাশি একাধিক সুবিধা জন্য এই ব্যবস্থা চালু হচ্ছে।
[আরও পড়ুন: বাংলায় ৭ দফায় নির্বাচন, কোন লোকসভা কেন্দ্রে কবে ভোট? রইল পূর্ণাঙ্গ তালিকা]
রেল সূত্রে খবর, এটিভিএম মেশিন ও পিওএস মেশিনে সব ক্ষেত্রেই এই কিউআর কোডের মাধ্যমে টিকিট কাটতে পারছেন যাত্রীরা। এবার সংরক্ষিত টিকিট কাটতে পারবেন নগদ ছাড়াই। হাওড়ার সিনিয়র ডিসিএম রাহুল রঞ্জন জানিয়েছেন, হাওড়া স্টেশনে একটি কাউন্টার চালু হচ্ছে। এর পর অন্য স্টেশনগুলিতেও এই পরিষেবা মিলবে।
[আরও পড়ুন: ভোটের প্রচারে ভুয়ো খবর রুখতে তৎপর কমিশন, সোশাল মিডিয়া, টিভিতে কড়া নজরদারি]
সর্বশেষ খবর
-
বাংলাদেশ ক্রিকেটে ইতিহাস, অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতেই টেস্ট হারালেন টাইগাররা
-
সিলিং থেকে ঝুলছে ইঞ্জিনিয়ার, পাশে স্ত্রীর দেহ! মাকে পাঠানো শেষ ভয়েস মেসেজে কী বলেছিলেন যুবক?
-
‘গান না কন্ডোমের বিজ্ঞাপন?’ বিতর্ক উসকে ‘টক্সিক’ যশের খোঁচা, ‘প্রয়োজনে করব কিন্তু…’
-
‘সামাজিক কলঙ্কের ভয়’, নিরপেক্ষ তদন্তের দাবি কালীঘাট তৃণমূলের, ‘অন্য গন্ধ’ পাচ্ছেন বিজেপি বিধায়কও
-
অশান্ত বিশ্বে শান্তির বার্তা দিতে ‘মহাত্মা’ স্মরণ আইসিসির, ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে গান্ধী জয়ন্তীতে