স্টাফ রিপোর্টার: এক সময় জি টি রোড থেকে বেলুড় স্টেশন রোডে প্রবেশের মুখে ঐতিহ্য বহন করত সেই লোহার তোরণ৷ নিস্কো কোম্পানির সেই তোরণ আজ অবহেলায় জীর্ণ৷ বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে কোম্পানির নাম লেখা সেই লোহার পাটিগুলি৷ স্থানীয় বাসিন্দাদের আতঙ্ক- কখন হুড়মুড়িয়ে ঘাড়ে পড়ে! পড়লে মৃত্যু নিশ্চিত৷ ওই রাস্তাটিই বেলুড়মঠ যাওয়ার একমাত্র রাস্তা৷ সামনেই লালবাবা কলেজ৷ সারাদিন ব্যস্ত ওই রাস্তায় এমন বিপদের ঝুঁকিতে আতঙ্কিত সবাই৷
সম্প্রতি বেলুড় স্টেশন রোডটি উঁচু হওয়ায় তা এতটাই বিপজ্জনক হয়ে রয়েছে, যে লরি গেলেই ঠেকছে মাথা৷ পুজো আসছে। বেলুড়ের ক্লাবকর্তাদের এখন মাথাব্যথার একটাই কারণ- প্রতিমা কী ভাবে লরিতে করে এনে ঢোকানো হবে মণ্ডপে৷ হাওড়ার মেয়র রথীন চক্রবর্তীর কথায়, ওটা নিস্কোর সম্পত্তি৷ তবে বিপজ্জনক অবস্থায় রয়েছে। তাই অভিযোগ করলে ভেঙে দেওয়া হবে৷
তবে, নিস্কো নিয়ে রাজ্যের একাধিক পরিকল্পনা রয়েছে৷ ফলে ওই লোহার তোরণ আগামী দিনে আরও এক নতুন সাক্ষ্য বহন করবে৷ তাই ওই তোরণটি না ভেঙে সংস্কার করতে চান স্থানীয় পুরকাউন্সিলর প্রাণকৃষ্ণ মজুমদার৷ তিনি বলেন, নিস্কো অনুমতি দিলে তোরণটি সংস্কার করে দেওয়া হবে৷
সর্বশেষ খবর
-
সৌদি আরবে ভেঙে পড়ল জ্বালানি সংস্থার কপ্টার, মৃত কমপক্ষে ১৪, যুদ্ধের জেরে আকাশে আতঙ্ক?
-
হেরেও শিক্ষা নেই! আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেকই হচ্ছে না বৈভবের, শ্রেয়স-গম্ভীরের সিদ্ধান্তে প্রশ্ন
-
করাচিতে জঙ্গি হামলার দায় ভারতের ঘাড়ে! ‘নিজের ঘরে তাকান’, পাকিস্তানকে তোপ নয়াদিল্লির
-
‘বন্ধুর ঘর ভেঙেছি, আমার নাকি ছেঁড়া’, গোমাংস কাণ্ডের পর আত্মহত্যার চেষ্টা করেন সায়ক!
-
বৃষ্টির ছিটেফোঁটা নেই! জুলাই মাসে নিশ্চিন্তে ঘুরে আসুন দেশের এই ৬ অপরূপ স্থানে