সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শহরে অসহায় একাকী বৃদ্ধার উপর অত্যাচার। মারধরের পর বৃদ্ধার গয়নাগাটি কেড়ে নেওয়ার অভিযোগ। প্রতিবেশীর তৎপরতায় পাকড়াও যুবক। গ্রেপ্তার অভিযুক্ত।
দক্ষিণ কলকাতার চারু মার্কেট এলাকার বহুতলে থাকেন বৃদ্ধা। দোতলা বাড়ির নিচে শনিবার বিকেলে পাম্প বন্ধ করতে নেমেছিলেন তিনি। সেই সময় এক যুবক সিঁড়ি দিয়ে উপরে উঠছিল। যুবকের কাছ থেকে পরিচয় জানতে চান সত্তরোর্ধ্ব মিতা সাহা। যুবক জানায়, সে বৃদ্ধার ছেলের গাড়িচালক। এর পর বৃদ্ধার থেকে জল খেতে চায় সে। বৃদ্ধার জল দেন। জল খাওয়ার পর বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে যুবক।
[আরও পড়ুন: স্ত্রীর কাছ থেকে সন্তানকে ছিনিয়ে নিতে বিমানবন্দরে তাণ্ডব বাবার! ‘পণবন্দি’ শিশু, চলল গুলি]
এরপরই শুরু হয় অপারেশন। অভিযোগ, ওই যুবক আচমকাই বৃদ্ধাকে মারধর করতে শুরু করে। জোর করে তাঁর গায়ে থাকা গয়নাগাটি খুলে নিতে শুরু করে। বাম কানের দুলও কেড়ে নেয় যুবক। চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন বৃদ্ধা। ঘটনাস্থলে দৌড়ে আসেন এক প্রতিবেশী। তাঁর তৎপরতাতেই ওই যুবককে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। চারু মার্কেট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় যুবককে। বৃদ্ধার প্রাথমিক চিকিৎসারও বন্দোবস্ত করা হয়। এই ঘটনায় আরও একবার প্রশ্নের মুখে শহরের নিরাপত্তা।
[আরও পড়ুন: ‘১৯৬৮ সাল থেকে কর দিই’, সম্পত্তি নিয়ে কুণালের প্রশ্নের জবাব শিশির অধিকারীর]
সর্বশেষ খবর
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?