সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছরের শুরুতেই উন্নতির আরও এক সিঁড়ি চড়তে চলেছে বাংলা৷ কারণ এবার কলকাতা বিমানবন্দরকে ছুঁয়ে আকাশে উড়বে ওমান এয়ার৷ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে লিখিত প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে৷
অনেকদিন থেকেই কলকাতা ও ইউরোপের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ বিষয়ে স্পাইসজেট, এয়ার ইন্ডিয়ার মতো বিমান সংস্থাগুলিকে প্রস্তাবও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ তবে সরাসরি ইউরোপ যাওয়ার বিমান পরিষেবা চালু করার প্রস্তাব খারিজ করে দেয় এয়ার ইন্ডিয়া৷ তবে স্পাইসজেট বিষয়টি এখনও ভাবনা চিন্তা করে দেখছে৷
ভিস্তারা, ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া এবং স্পাইসজেট কলকাতা থেকে দেশের মধ্যে একগুচ্ছ নতুন বিমান চালু করেছে৷ যাদের মধ্যে স্পাইসজেটের বিমান ঢাকা ও চট্টগ্রামও যায়৷ তবে মুখ্যমন্ত্রী ইউরোপের সঙ্গে যোগাযোগ মজবুত করতে বদ্ধপরিকর৷ অবশেষে ওমান এয়ারের দৌলতে সেই প্রয়াস সফল হতে চলেছে৷
ওমান এয়ারের রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট সুনীল ভি এ জানান, “সমস্ত কাগজপত্র তৈরি হয়ে গিয়েছে৷ আশা করছি আগামী বছর জানুয়ারি থেকে কাজ শুরু হয়ে যাবে৷ অনেক বাঙালিই ওমানে থাকেন৷ কলকাতা থেকে সরাসরি ওমানের বিমান পরিষেবা চালু হলে তাঁরা নিঃসন্দেহে উপকৃত হবেন৷ তাছাড়া ওমান থেকেও অনেক পর্যটকও সহজেই এদেশে আসতে পারবেন৷ মাত্র চার ঘণ্টাতেই ওমান থেকে কলকাতা পৌঁছনো যাবে৷ ফলে বাংলার পর্যটনেও নতুন দিশা খুলে যাবে৷ এ নিয়ে রাজ্যের পর্যটন দফতরের সঙ্গে আমরা কথা বলব৷ অন্যদিকে, ওমান এয়ার ইউরোপ, আফ্রিকা ও আরবীয় দেশগুলিতে যাওয়ার পথও চওড়া করে দিল৷” বর্তমানে ভারতে মোট ১১টি বিমানবন্দর থেকে ওমান এয়ারের বিমান ছাড়ে৷
সর্বশেষ খবর
-
রেকর্ড বুকে কেন, গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, জিতেও নকআউটে কঠিন লড়াইয়ে ক্রোয়েশিয়া
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’
-
লিঙ্কডিনে ফুটবলার খুঁজে বিশ্বকাপের নকআউটে! কেপ ভার্দের স্বপ্নের সওদাগর যে মানুষটা