স্বভূমিতে বিনা নোটিসে বাতিল হোলির অনুষ্ঠান, বেজায় ক্ষুব্ধ দর্শকরা

টিকিট কেটেও দেখা হল না বলিউড তারকাদের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০১৯, ১৭:১৩

options
link
স্বভূমিতে বিনা নোটিসে বাতিল হোলির অনুষ্ঠান, বেজায় ক্ষুব্ধ দর্শকরা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা ছিল হোলির রঙে নিজেকে রাঙিয়ে নিয়ে বলিউড সেলেবদের উপস্থিতিতে ডিজের গানে কোমর দুলিয়ে দিনভর পার্টি করার। কিন্তু কোথায় কী! হতে হল এপ্রিল ফুল। থুড়ি মার্চ ফুল। শুক্রবার সকালে যেখানে এই পার্টি হওয়ার কথা ছিল, সেই স্বভূমিতে গিয়ে দেখা গেল গেটের বাইরে তালা ঝুলছে। নিরাপত্তারক্ষীকে জিজ্ঞেস করে আগতরা জানতে পারলেন অনুষ্ঠান বাতিল।

Advertisement

বলা নেই কওয়া নেই। আচমকা অনুষ্ঠান বাতিল। অথচ অনলাইনে টিকিট কেটে মানসিক প্রস্তুতি নিয়েই সাত-সকালে বাইপাস লাগোয়া স্বভূমিতে পৌঁছে গিয়েছিলেন অনেকে। কিন্তু বিনা নোটিসে অনুষ্ঠান বাতিল করে দেওয়ায় রীতিমতো ক্ষুব্ধ তাঁরা। এমন অবস্থায় হোলি উৎসবে মাততে তাঁরা কোথায় যাবেন, কী করবেন, তা ভেবে দিশেহারা পার্টিগোয়াররা। আর শুধু তো তা নয়, টিকিটের অর্থই বা কীভাবে ফেরত পাওয়া যাবে, বা আদৌ পাওয়া যাবে কিনা, তাও তখন জানেন না তাঁরা। অগত্যা একরাশ হতাশা নিয়েই স্বভূমি ছাড়তে হল তাঁদের।

Advertisement

[লালগড়ের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার! বন দপ্তরের ক্যামেরায় অবিশ্বাস্য ছবি]

হোলি উপলক্ষে স্বভূমির এই বিশেষ অনুষ্ঠানে আসার কথা ছিল বলিউডের নামী-দামি সেলেবদের। শমিতা শেট্টী, নেহা মারদা, সান্দবার কবীরের মতো তারকারা হোলিকে আরও রঙিন করে তুলতেন। কয়েকজন তারকা অনুষ্ঠানের জন্য কলকাতায় পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু কিছুই হল না। প্রশ্ন উঠছে, কেন আচমকা বিনা নোটিসে অনুষ্ঠান বাতিল হল? শোনা যাচ্ছে, যে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা এই অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে ছিল তারাই শেষ মুহূর্তে তা বাতিল করে। তবে এই সংস্থার সঙ্গে সহযোগী হিসেবে আরও একটি সংস্থা জড়িয়ে ছিল। আর এখন দু’টি কোম্পানিই পরস্পরের উপর দোষ চাপাতে ব্যস্ত। সহযোগী সংস্থার দাবি, ‘রং বরসে’ নামের অনুষ্ঠানটি হওয়ার দিন দুয়েক আগেই তারা জানতে পেরেছিল, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিটি নিজেদের ভুয়া ট্রেড লাইসেন্স ও ভুয়া প্যান কার্ড দিয়ে ব্যবসা চালাচ্ছিল। তাদের রেজিস্টার্ড কোনও অফিসও নেই। গোটা বিষয়টি তাদের কাছে পরিষ্কার হয়ে যেতেই শোটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় তারা। দু’দিন আগেই স্বভূমি কর্তৃপক্ষ ও আবগারি দপ্তরকে ই-মেল করে ইভেন্ট থেকে সরে যাওয়ার কথা জানিয়েও দেয় ওই সহকারী সংস্থা। এই ঘটনা যেমন তাদের ভাবমূর্তিতে প্রভাব ফেলেছে, তেমনই মোটা অঙ্কের লোকসানও হয়েছে বলে জানান অন্যতম উদ্যোক্তা বিশ্বদীপ সাহা। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির বিরুদ্ধে তাঁরা আইনি ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন। এদিকে, উলটো সুর ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সদস্যদের গলায়। তারা সব দায় সহযোগীদের ঘাড়েই চাপাচ্ছে। তব দুই তরফেই জানানো হয়েছে, যাঁরা শোয়ের জন্য টিকিট কেটেছিলেন, তাঁদের প্রত্যেককে টিকিটের অর্থ ফেরত দিয়ে দেওয়া হবে।

Advertisement

[দামি মোবাইল ছিনতাইয়ে বাধা, চলন্ত ট্রেন থেকে ফেলা দেওয়া হল যাত্রীকে]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.