ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: মেয়েদের মাথার ক্লিপেই মেট্রোতে দেখা দিল বিভ্রাট। ক্লিপের ভাঙা অংশ দরজার ভিতরে ঢুকে যান্ত্রিক ত্রুটির জেরে বন্ধই করা গেল না দরজা৷ সময় নষ্ট না করে দরজা খোলা রেখের বেলগাছিয়া থেকে কবি সুভাষ পর্যন্ত ছুটল মেট্রো৷ তবে, দুর্ঘটনা এড়াতে খোলা দরজা আগলে রাখেছিলেন আরপিএফ জওয়নরা৷ রিলে সিস্টেমে গেট পাহারাও দিতে দেখা গেল আরপিএফ জওয়ানদের৷
[রাজ্য শুল্ক কমালেও মিলছে না স্বস্তি, ফের বাড়ল জ্বালানির দাম]
যাত্রীরা জানিয়েছেন, শুক্রবার ১১টা নাগাদ, ডাউন ট্রেনটি বেলগাছিয়া ঢোকার পর যান্ত্রিক বিভ্রাট বুঝতে পারেন চালক৷ ট্রেনটি ছাড়ার মুহূর্তে দেখা যায়, প্রথম কামরার প্রথম দরজা বন্ধ হচ্ছে না৷ চালক ও আরপিএফ কর্মীরা দেখতে পান, স্লাইডিং দরজার ভিতরে মেয়েদের মাথার ক্লিপ৷ নাড়ানাড়িতে অর্ধেক ভেঙে হাতে এলেও বাকিটা থেকে যায় দরজার মাঝের অংশের মধ্যেই৷ দরজার প্যানেলের মধ্যে ক্লিপ আটকে যাওয়ার কারণে দরজা বন্ধ হয়নি৷ বহু চেষ্টার পর দরজা বন্ধ না হওয়ায়, সময় নষ্ট না করে ট্রেন ছোটানোর সিদ্ধান্ত নেন চালক ও গার্ড৷
[সেতুভঙ্গে মাথাচাড়া দিচ্ছে ফড়েরাজ, কড়া হুঁশিয়ারি মমতার]
যাত্রী নিরাপত্তার কথা ভেবে, রেল পুলিশকে দিয়ে গেট আগলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়৷ পরে নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করে গোট খুলে রেখে যাত্রা শুরু করে ট্রেনটি৷ বেলগাছিয়ার কর্তব্যরত আরপিএফ কর্মী দরজা হাত দিয়ে আগলে রাখেন৷ চাঁদনিতে এসে আরপিএফ কর্মী বদল হয়৷ সেই অবস্থায় চলতে থাকে মেট্রো৷ মাঝেমধ্যেই চালক নেমে চেষ্টা করলেও দরজা বন্ধ করা সম্ভব হয়নি৷ ফলে ট্রেনটি সাময়িক বিলম্বে চলে শুরু করে৷
[ভাতের থালায় লুকিয়ে রহস্য! জঙ্গি আফতাবকে ঘিরে কড়া নিরাপত্তা]
কীভাবে দরজার ফাঁকে ঢুকল ক্লিপের অংশ? রেক পরিষ্কারের সময় কী কারো নজরে পড়েনি গোটা বিষয়টি? তাহলে কি রেল কর্তৃপক্ষের কোনও গাফিলতি রয়েছে? মেট্রো বিভ্রাটের পর প্রশ্ন তুলছেন যাত্রীদের একাংশ৷ যাত্রীদের অভিযোগ, এমনিতেই একাধিক মেট্রো স্টেশনে বিকল এক্স-রে মেশিন৷ কাজ করে না ডোরফ্রেম মেটাল ডিটেক্টর৷ আরপিএফ জওয়ানদের মধ্যেও রয়েছে গা ছাড়া ভাব৷ সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহরের লাইফলাইনের নিরাপত্তায় রয়েছে চূড়ান্ত গলদ।
সর্বশেষ খবর
-
জিন্নার মারণব্যাধি গোপন রেখেছিলেন, পাকিস্তানের সর্বোচ্চ নাগরিক সম্মান পাচ্ছেন ২ ভারতীয় চিকিৎসক!
-
‘নেটওয়ার্কিং সেল’ তৈরিতে সাহায্য? পাক গুপ্তচর রানার আরেক সঙ্গীকে রিষড়া থেকে গ্রেপ্তার এসটিএফের
-
দুই-একদিন আসার কালচার বরদাস্ত নয়! শিক্ষক-অধ্যাপকদের হাজিরায় কড়া বার্তা মন্ত্রীর
-
দশে দশে সুথার, মানব-ম্যাজিকে শ্রীলঙ্কায় ঐতিহাসিক ৬০০তম টেস্টে বিরাট জয় ভারতের
-
১০ বছরের কারাদণ্ড দিয়েছিল হাই কোর্ট, তেহেলকা কর্তার যাবজ্জীবন চেয়ে ‘সুপ্রিম’ দ্বারস্থ গোয়া সরকার