ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) নিয়ে অসন্তোষের শেষ নেই। লাগাতার অশান্তি, প্রাণহানি, বোমাবাজি, গুলিবৃষ্টি নিয়ে সরব বিরোধীরা। পালটা বিরোধীদের ষড়যন্ত্র, খুনের রাজনীতি এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে রাজ্য়ের শাসকদল তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে কেন্দ্রীয়ভাবে প্রায় সাড়ে চারশো অভিযোগ জানানো হয়েছে। যা নিসন্দেহে তাৎপর্যপূর্ণ।
পঞ্চায়েত নির্বাচনের দিন রাজ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন কয়েকশো জন। মৃতদের মধ্যে ১০ জনেরও বেশি তৃণমূল কর্মী। রাজ্যের শাসকদলের অভিযোগ, বেছে বেছে তৃণমূল কর্মীদের হত্যা করা হয়েছে। এমনকী, ভোটের পরও হিংসা চলছে। বিজেপির দুষ্কৃতীরা নিশানা করছে তৃণমূল নেতা-কর্মীদের। আবার কেন্দ্রীয় বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়েও সরব হয়েছে রাজ্যের শাসকদল।
[আরও পড়ুন: দৃষ্টিহীন সাজিয়ে বুথে নিয়ে গিয়ে জোর করে তৃণমূলে ভোট! পুনর্নির্বাচনে সালারে তীব্র উত্তেজনা]
যদিও বিরোধীদের কথা মানতে নারাজ তৃণমূল। তাদের দাবি, কুৎসা ছড়াতে বিরোধীরা তৃণমূলকে টার্গেট করেছে। এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “রাজ্যে প্রায় ৬১ হাজার বুথ। সেই নিরিখে সাড়ে ৪৫০ অভিযোগ তো শতাংশের হিসেবেই আসে না। হারবে জেনেও কিছু পকেটে বিরোধীরা গন্ডগোল করেছে।”
[আরও পড়ুন: হাসপাতালেই সঙ্গমে লিপ্ত হয়ে মৃত্যু রোগীর! চাকরি গেল অভিযুক্ত নার্সের]
সর্বশেষ খবর
-
দলের স্ট্র্যাটেজিতে হাত নেই, কাজ শুধু টিকিট বুকিং! ফেডারেশনকে বিঁধে বাজাজ বললেন, ‘শেম অন ইউ’
-
নেতাজির নামে বিধায়ক সেবা কেন্দ্র, বির্তকের মাঝেই বড় ঘোষণায় ‘মাস্টারস্ট্রোক’ মুখ্যমন্ত্রীর
-
জাতীয় সুইমিং চ্যাম্পিয়নশিপে সিকিমের একমাত্র মেয়ে, বাইচুং কন্যাই যেন শিবরাত্রির সলতে
-
আন্তর্জাতিক যুব দিবস: সাফল্যের দৌড়ে হাঁপিয়ে উঠছে তরুণ মন! কেন দরকার ‘ইমোশনাল সেফটি’?
-
প্রাক্তন বিধায়কদের ‘দুর্দশা’ দেখে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা, সাহায্য বন্যা বিধ্বস্ত অসমকেও