গোবিন্দ রায়: জামিন অযোগ্য মামলায় গ্রেপ্তারির আশঙ্কা। পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। আগামী শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা।
গত এপ্রিলে বাঁকুড়ার সোনামুখী ব্লকের মানিকবাজারে স্বনির্ভর গোষ্ঠীর প্রায় ৩ কোটি টাকা তছরূপের অভিযোগ ওঠে। ঘটনার প্রতিবাদে পথে নামেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সেই সময় সোনামুখী থানার আইসির বিরুদ্ধে সুর চড়ান। আইসির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেন।
[আরও পড়ুন: ৮২ না ৮৩, টেটের পাশ নম্বর কত? মতভেদ দুই বিচারপতির, মামলা গেল প্রধান বিচারপতির কাছে]
তার পরিপ্রেক্ষিতে সৌমিত্রর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে পুলিশ। পঞ্চায়েত ভোটের আবহে সেই মামলায় গ্রেপ্তারির আশঙ্কা করছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। তাই গ্রেপ্তারি এড়াতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ সৌমিত্র খাঁ। আগামী শুক্রবার মামলার শুনানি হতে পারে।
[আরও পড়ুন: খাস কলকাতার ব্যস্ত রাস্তায় দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ৮ গাড়িতে ধাক্কা যাত্রীবোঝাই বাসের]
সর্বশেষ খবর
-
পেনাল্টিতে বঞ্চিত! সূচি নিয়েও ক্ষুব্ধ মোহনবাগান কোচ, ডুরান্ডের সেমিতে সামনে কে?
-
লোকসভা ভোটের আগে বিজেপিতে ‘সংঘ-শক্তি’! রাম মাধবের প্রত্যাবর্তনে বাড়ছে আরএসএস-এর গুরুত্ব
-
মাস দুয়েক বাদেই ২৬ গিল্ডের নির্বাচন, টলিউডের ‘নর্দমা’ সাফ করার হুঁশিয়ারি মিঠুনের
-
তৃণমূল আমলে জলযন্ত্রণা নিত্যসঙ্গী! এবার হাওড়ার জমা জল সমস্যা মোকাবিলায় ময়দানে ইঞ্জিনিয়ার-সাফাই কর্মীরা
-
অগ্নিকাণ্ডের পর রাতারাতি ফাঁকা তারাপীঠ! আতঙ্কে হোটেল ছাড়ার হিড়িক পর্যটকদের