সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ৷ আবার কাঠগড়ায় অ্যাপোলো হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা৷ এবার চার মাসের এক শিশুর মৃত্যুতে গাফিলতির অভিযোগ উঠল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে৷ মৃত শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে ফুলবাগান থানায়৷
[সোনুর মাথা কামিয়ে জুতোর মালা পরালে ইনাম ১০ লক্ষ টাকা, ফতোয়া মৌলবীর]
জানা গিয়েছে, ১৭ এপ্রিল কোলোনোস্কোপির জন্য চার মাসের শিশুকন্যাকে ভর্তি করা হয়েছিল বাইপাসের ওই বেসরকারি হাসপাতালে৷ অভিযোগ, পরীক্ষার অজুহাতে ঘণ্টার পর ঘণ্টা খেতে না দিয়ে ফেলে রাখা হয়েছিল শিশুটিকে৷ এর পর অ্যানাস্থেসিয়ার জেরে অসুস্থ হয়ে পড়ে সে৷ যার ফলে তাকে ভেন্টিলেশনে রাখতে হয়৷ পরে জানানো হয় শিশুটির মৃত্যু হয়েছে৷ পরিবারের অভিযোগ, হাসপাতালের গাফিলতির জন্যই মৃত্যু হয়েছে শিশুর৷
[যাদবপুরের খাবারের দোকানে আগুন, মৃত ১]
এই ঘটনার জেরেই বুধবার হাসপাতাল চত্বরে চড়াও হন মৃত শিশুর আত্মীয়-পরিজনরা৷ হাসপাতালে ব্যাপক ভাঙচুর চলে৷ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় বিশাল পুলিশবাহিনি৷
[পারলে সতীদাহও ফিরিয়ে আনুক হিন্দুরা, ব্যঙ্গ আজম খানের]
সর্বশেষ খবর
-
চার্চিলে খেলতে চাইছেন না প্রণয়রা, জামশেদপুর ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় বসতে পারেন ফুটবলাররা
-
তদন্তে ‘অসহযোগিতা’ সুমিতের, অভিষেকের আপ্তসহায়ককে হেফাজতে চেয়ে ‘সুপ্রিম’ দরবারে রাজ্য
-
বামপন্থী ও ‘আরশোলা’দের মিছিলে পড়ুয়াদের ‘না’! বিতর্কে পড়ে পিছু হটল বিজয় সরকার
-
বেঁচে আছেন ইমরান! ‘সুপ্রিম’ নির্দেশের পরই বুশরা বিবি ও বোনের সঙ্গে সাক্ষাৎ ‘কাপ্তানে’র
-
‘অনন্ত সিং’ জিতের ছবিকে হিন্দুত্ববাদী তোপ! চর্চার মাঝেই টলিউডের নীরবতা নিয়ে প্রশ্ন জীতুর