সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইডি হেফাজতে থাকাকালীন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) দাবি করেছিলেন, তিনি অর্পিতা মুখোপাধ্যায়কে তেমনভাবে চেনেন না। মাঝে মধ্যে দেখা হয়েছে। জেল হেফাজতে বসে সেই অর্পিতার কথাই ভাবছেন প্রাক্তন মন্ত্রী! কীভাবে রয়েছেন অর্পিতা, খাওয়াদাওয়া করছেন কি না, ভাবছেন তিনি। অর্পিতার হয়ে কেউ আইনি লড়াই লড়ছেন কি না, আইনজীবীর কাছে তা জানতে চাইলেন প্রাক্তন মন্ত্রী।
সূত্র মারফত জানা গিয়েছে, জেলে নিজের মতোই রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার দাড়ি কেটেছেন। বেশ কয়েকদিন পর এদিন সেলের বাইরে খানিকটা হাঁটাচলাও করেছেন। পা ফোলা নাকি অনেকটাই কমেছে। এছাড়া তার সময় কাটছে বই পড়ে। এদিকে জেল বন্দি হওয়ার পর থেকে অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) কোনও খবর পাননি পার্থবাবু। ফলে চিন্তা করছেন তাঁকে নিয়েও। সূত্রের খবর, সোমবার আইনজীবী গিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। সেই সময় তাঁর কাছেই মডেল-অভিনেত্রীর খোঁজ নেন তিনি। অর্পিতার আইনি দিক আদৌ কেউ দেখছেন? কীভাবে গোটা বিষয়টা হচ্ছে, তা জানতে চান। প্রয়োজনে নিজের আইনজীবীকেই অর্পিতাকে আইনি সাহায্য দেওয়ার কথাও বলেন বলে খবর।
[আরও পড়ুন: বিকিনি পরে লাস্যময়ী ‘ম্যাডাম’, ছবি দেখে মুগ্ধ ছেলে! বাবার অভিযোগে চাকরি হারালেন অধ্যাপিকা]
পার্থ চট্টোপাধ্যায় অর্পিতার খোঁজ নিলেও অভিনেত্রী কিন্তু গোটা ঘটনা নিয়ে প্রবল আক্ষেপ করছেন বলেই খবর। জেল হেফাজতে বারাবর অর্পিতা বলেছেন, “আমাকে ব্যবহার করা হল। আমি বিশ্বাস করে ফেঁসে গেলাম।” যদিও বর্তমানে জেল হেফাজতে দিব্যি রয়েছেন অর্পিতা। সহবন্দিরা মেতে রয়েছে তারকাকে নিজেদের মাঝে পেয়ে। সবাই নানারকমভাবে অর্পিতাকে সহযোগিতা করছেন। কেউ জামাকাপড় কেচে দিচ্ছেন, কেউ আবার করে দিচ্ছেন বিছানা।
প্রসঙ্গত, অর্পিতার আইনজীবী সূত্রে জানা গিয়েছে, বর্তমানে মায়ের জন্য ও নেল আর্ট পার্লারের কর্মীদের নিয়ে চিন্তায় রয়েছেন অর্পিতা। মায়ের দেখভাল হবে কী করে, কর্মীরা বেতন পাবেন কী করে, তা নিয়ে দুশ্চিন্তায় তিনি। তবে তাঁর মানসিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে।
[আরও পড়ুন: Arpita Mukherjee: জেলেও ‘সেলেব’ অর্পিতা মুখোপাধ্যায়! কাপড় কাচা, বিছানা পাতা সবই করছেন অন্য কয়েদিরা]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে