বিধান নস্কর, দমদম: ছুটির দুপুরে হইহই কাণ্ড কলকাতা বিমানবন্দরে। সেখানে আত্মঘাতী হয়েছেন ইম্ফল থেকে আগত এক যাত্রী। জানা গিয়েছে, বিমানবন্দরের ডিপারচার ফ্লাইওভার থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ওই যাত্রী। ঘটনার পর তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তদন্তে নেমেছে বিমানবন্দর থানার পুলিশ।
দমদম বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, গত ২৩ তারিখ, বৃহস্পতিবার মণিপুরের ইম্ফল থেকে বিমানে কলকাতায় এসেছিলেন ওসিং নামে ওই ব্যক্তি। একটি বেসরকারি সংস্থার সন্ধ্যার বিমানে আসেন তিনি। বয়স আনুমানিক ৫০ বছর। এখানে এসে কোথায় থাকতেন, সে বিষয়ে কিছু জানান যায়নি। তবে বিমানবন্দরের কর্মীরা জানিয়েছেন, তাঁকে কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল ওই এলাকাতেই। রবিবার দুপুরে উদ্ধার হল ওসিংয়ের নিথর দেহ।
রবিবার তাঁকে বিমানবন্দর এলাকায় ঘুরতে দেখে সন্দেহ হয় আধিকারিকরদের। তাঁরা উদ্ধার করে প্রথমে ওসিংকে হাসপাতালে নিয়ে যান। তাঁর মানসিক ভারসাম্য নিয়ে প্রশ্ন ওঠে। তবে প্রাথমিক চিকিৎসার পর ওসিংকে ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে, তারপরও বছর পঞ্চাশের এই ব্যক্তি বিমানবন্দরের ডিপারচার ফ্লাইওভারের কাছে ঘোরাফেরা করছিলেন। মনে করা হচ্ছে, ওই ফ্লাইওভার থেকেই তিনি ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন। তদন্তে নেমেছে পুলিশ। তবে বিমানবন্দর চত্বরে এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ডিপারচার ফ্লাইওভারের কাছে যখন ওই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল, তাহলে কেন তাঁকে সেখান থেকে সরিয়ে দেওয়া হল না? এই প্রশ্ন তোলা হয়েছে।
সর্বশেষ খবর
-
‘আমি অধিনায়ক’, বাবরকে নেতা মানতে নারাজ আফ্রিদি! বিশ্বকাপ নিয়ে এখনই পাকিস্তানে ধুন্ধুমার
-
শতাব্দীপ্রাচীন জিমখানা ক্লাব দেশের ইতিহাসের অংশ, উচ্ছেদ রুখতে মোদিকে চিঠি ৫০ প্রাক্তন সেনাকর্মীর!
-
সপ্তাহান্তে ছুটির আমেজ, দার্জিলিঙের ভিড় এড়িয়ে ঘুরে আসুন এই ৩ অফবিট পাহাড়ি গন্তব্যে
-
অনুমতি ব্যতীত ভিনধর্মে বেচা যাবে না জমি? ল্যান্ড জেহাদ রুখতে আইন আনার ঘোষণা শুভেন্দুর
-
বাংলাদেশ থেকে লাগাতার খুনের হুমকি! ভবানীভবনের দ্বারস্থ ঋতব্রত