সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মাস থেকে যে দৌড় শুরু করেছে পেট্রল-ডিজেল, তা থামার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না৷ সময়ের সঙ্গে সঙ্গে আরও মহার্য হচ্ছে জ্বালানি খরচ৷ সংসার চালাতে মধ্যবিত্তের মাথায় হাত পড়েছে৷ শুক্রবারও সকালে বাড়ল পেট্রল-ডিজেলের দাম৷ বৃহস্পতিবারের তুলনায় কলকাতায় পেট্রলের দাম বাড়ল ৪৭ পয়সা ও ডিজেলের ৫২ পয়সা৷ শুক্রবার কলকাতায় পেট্রলের দাম হয়েছে ৮২ টাকা ৮৮ পয়সা ও ডিজেলের ৭৪ টাকা ৯২ পয়সা৷
[সমাবর্তন অনুষ্ঠানে শচীনকে সাম্মানিক ডি-লিট দেবে যাদবপুর]
পাল্লা দিয়ে সমস্ত দেশেও বেড়েছে পেট্রল-ডিজেলের দাম৷ রাজধানী নয়াদিল্লিতে পেট্রলের দাম হয়েছে ৭৯ টাকা ৯৯ পয়সা এবং ডিজেলের ৭২ টাকা সাত পয়সা৷ বাণিজ্যনগরী মুম্বইতে পেট্রলের দাম ৮৭ টাকা ৩৯ পয়সা এবং ডিজেলের ৭৬ টাকা ৫১ পয়সা৷ স্বাধীনতা দিবসের দিন থেকেই বাড়তে শুরু করেছে জ্বালানির দাম৷ এখনও পর্যন্ত কলকাতায় পেট্রলের দাম বেড়েছে কমবেশি আড়াই টাকা এবং ডিজেলের কমবেশি তিন টাকা৷ কেবল পেট্রল-ডিজেলই নয়, পাল্লা দিয়ে বেড়েছে রান্নার গ্যাসের দাম৷ পাশাপাশি, ডলারের তুলনায় রেকর্ড পরিমাণ পতন হয়েছে টাকার মূল্যে৷ ফলে, পরিবার চালাতে কার্যত খাবি খেতে হচ্ছে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তদের৷ তবে এই দুর্ভোগের হাত থেকে মুক্তি মিলবে সেই প্রশ্নই খুঁজছেন সাধারণ মানুষ৷
[সেতু ভেঙে পাসপোর্ট ‘মাটির তলা’য়, স্বপ্নভঙ্গ বিদেশযাত্রার]
জ্বালানির এই দাম বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই নিজেদের কাঁধ থেকে দায় ঝেড়ে ফেলেছে কেন্দ্রের বিজেপি সরকার৷ তাঁদের দাবি, আন্তর্জাতিক বাজারের অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির প্রভাবই পড়েছে দেশীয় বাজারে৷ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির জন্যই পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি বলে জানিয়েছেন কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান৷ যদিও সরকারের এই স্তুতিকে কোনওমতেই মানছেন না বিরোধীরা৷ ইতিমধ্যে এর বিরুদ্ধে দেশজুড়ে লাগাতার আন্দোলনের ডাক দিয়েছেন তাঁরা৷ যা আসন্ন লোকসভার আগে কেন্দ্রের মোদি সরকারকে যথেষ্ট চাপে রাখবে বলে মনে করছে রাজনৈতিক মহল৷
সর্বশেষ খবর
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!