মুকুল রায়ের জন্য কেন কেন্দ্রীয় বাহিনী? আদালতে দায়ের জনস্বার্থ মামলা

পাহাড়ের জন্য বাহিনী নেই, ব্যক্তির জন্য বাহিনী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৯, ১৭:২২

options
link
মুকুল রায়ের জন্য কেন কেন্দ্রীয় বাহিনী? আদালতে দায়ের জনস্বার্থ মামলা

শুভঙ্কর বসু: এবার বাহিনী চাপে মুকুল রায়। সদ্য তাঁকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিয়েছে কেন্দ্র। অথচ পাহাড়ের নিরাপত্তার জন্য সিআরপিএফ দেওয়ার ব্যাপারে আদালতে নানা যুক্তি দিয়েছে কেন্দ্র। এই বিষয়টিকে সামনে রেখে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী।

Advertisement

[শহরে ধৃত আরও এক জঙ্গি, সন্ত্রাসের জাল গোটাচ্ছে STF]

Advertisement

আবেদনে বিধাননগর কর্পোরেশনের এই কাউন্সিলর জানান, মুকুল রায় এখন কোনও গুরুত্বপূর্ণ পদাধিকারী নন। তিনি এখন সাংসদ বা জনপ্রতিনিধি হিসাবেও নেই। তাঁর প্রশ্ন, এই বিজেপি নেতা যেখানে যাবেন তার জন্য বাহিনী থাকবে বা প্রয়োজন হবে এটা কেন হবে? অথচ কেন্দ্র একদিকে বলছে তাদের বাহিনী কম রয়েছে। সাম্প্রতিক পাহাড় ইস্যুতে দেখা গিয়েছে কেন্দ্র সরকার বাহিনী তুলতে প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। তাহলে কোন যুক্তিতে মুকুল রায়ের সুরক্ষার জন্য বাহিনী নিয়োগ করা হবে? এই যুক্তিতে মামলা হয়েছে প্রধান বিচারপতির এজলাসে। শীঘ্রই এই নিয়ে শুনানি শুরু হবে। এমাসের শুরুতে মুকুল রায়ের জন্য ওয়াই ক্যাটেগরি নিরাপত্তার ব্যবস্থা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সব মিলিয়ে ১২ জন জওয়ান তাঁর সঙ্গে সর্বক্ষণ থাকেন। তৃণমূল ত্যাগের আগেই নিরাপত্তা ছেড়ে দিয়েছিলেন মুকুল রায়। তারপর স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে তাঁর সাক্ষাতের পর বিজেপি নেতার নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

Advertisement

[রাজ্যে শীঘ্রই ফিরছে পাশ-ফেল প্রথা, বিধানসভায় ইঙ্গিত শিক্ষামন্ত্রীর]

কেন্দ্রীয় বাহিনী নিয়ে বেশ কিছুদিন ধরে আদালতে রাজ্যের সঙ্গে টানাপোড়েন চলে কেন্দ্রের। কেন্দ্রীয় বাহিনী আপৎকালীন পরিস্থিতির জন্য। সাধারণের আইনশৃঙ্খলার জন্য নয়। পাহাড় থেকে বাহিনী সরাতে এই যুক্তি দেখিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল রাজ্য। প্রশ্ন উঠেছিল রাজ্যের থেকেও কি ব্যক্তি নিরাপত্তা বড়? বাহিনী প্রসঙ্গে কলকাতা হাই কোর্টের ধমকও খেয়েছিল কেন্দ্র। এমনকী সিআরপিএফ স্বরাষ্ট্রমন্ত্রককে বলেছিল তাদের পক্ষে ব্যক্তি নিরাপত্তার জন্য বাহিনী দেওয়া মুশকিল হয়ে পড়ছে। এত কাণ্ডের পর মুকুল রায়ের নিরাপত্তায় বাহিনী নতুন করে বিতর্ক বাধাল।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.