অরূপ বিশ্বাস-স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল্যাটে ‘রহস্যময় ঘর’। সেই ঘরের ডিজিটাল লক খুলতেই প্রাণান্তকর অবস্থা পুলিশের। কিন্তু সোমবার রাতে সেই লক খুলে ঘরের ভিতরে ঢুকতেই উদ্ধার হল মোবাইল, আইপ্যাড ও প্রচুর গুরুত্বপূর্ণ নথি। পুলিশের সূত্র জানিয়েছে, ঘরের ভিতর থেকে ১৪টি মোবাইল, দু’টি আইপ্যাড পুলিশ উদ্ধার করেছে। এর সঙ্গে যে নথিগুলি উদ্ধার হয়েছে, সেগুলি গিল্ড সংক্রান্তই। পুলিশের মতে, ডিজিটাল লক করে রাখা ঘরের ভিতর ‘লুকানো’ মোবাইলের ভিতর রয়েছে আরও রহস্য। একসঙ্গে ১৪টি মোবাইল ও একাধিক আইপ্যাড কেন ভিতরে লুকিয়ে রাখা হয়েছিল, তা নিয়ে উঠেছে প্রশ্ন।
এই বিষয়ে আরও খবর
এবার ওই মোবাইল ও আইপ্যাডের লক খুলে তার ভিতর থেকে প্রয়োজনীয় ‘ডেটা’ উদ্ধার করার চেষ্টা করছে পুলিশ। সেজন্য লালবাজারে সাইবার বিভাগের নিজস্ব ফরেনসিক পরীক্ষাগারে ওই মোবাইল ও আইপ্যাড পাঠানো হচ্ছে। মেসি কাণ্ডে এখনও পুলিশের তলবে হাজিরা দেননি প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। যৌন নির্যাতন-সহ একাধিক গুরুতর অভিযোগে আগেই অরূপের ভাই স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হয়েছেন। আজ, সোমবার স্বরূপকে নিয়ে সাহাপুর কলোনিতে যায় নিউ আলিপুর থানার পুলিশ। এর মধ্যে বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে কলকাতা পুলিশকে অনুরোধ জানানো হয়, তল্লাশির সময় মেসি-কাণ্ডের মামলা সংক্রান্ত কোনও নথি যদি উদ্ধার হয়, তা-ও যেন উদ্ধার করা হয়।
ঘরের ভিতর থেকে ১৪টি মোবাইল, দু’টি আইপ্যাড পুলিশ উদ্ধার করেছে। এর সঙ্গে যে নথিগুলি উদ্ধার হয়েছে, সেগুলি গিল্ড সংক্রান্তই। পুলিশের মতে, ডিজিটাল লক করে রাখা ঘরের ভিতর ‘লুকানো’ মোবাইলের ভিতর রয়েছে আরও রহস্য। একসঙ্গে ১৪টি মোবাইল ও একাধিক আইপ্যাড কেন ভিতরে লুকিয়ে রাখা হয়েছিল, তা নিয়ে উঠেছে প্রশ্ন।
এদিন অরূপ-স্বরূপদের ফ্ল্যাটে তল্লাশির সময় একটি ঘরের সন্ধান মেলে। স্বরূপের থেকে ঘরের ডিজিটাল লকের কোড চাওয়া হলে তিনি বলতে পারেননি। তাঁর আঙুলের ছাপও মেলেনি। এমনকী, লক খুলতে পারেননি চাবিওয়ালাও। শেষপর্যন্ত বিশেষজ্ঞদের নিয়ে এসে খোলা হয় লক। ঘরের ভিতরে তন্নতন্ন করে তল্লাশি চালিয়ে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয় এতগুলি মোবাইল ও অন্যান্য নথি। অরূপ বিশ্বাস গা ঢাকা দিয়েছেন বলে খবর। তাঁর খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
ব্রাজিলের ক্লিনিকে বডি কাউন্ট ‘শূন্য’ করার দাম ১১ লক্ষ টাকা! কেন চিন্তাজনক এমন ট্রেন্ড?
-
জার্মানিতে বন্দুকবাজের হানা! মৃত অন্তত ৫, এলাকায় তুমুল আতঙ্ক
-
চাঙ্গা হবে অর্থনীতি, জাপান-হংকংয়ের মতো ভারতেও এবার ভাসমান বিমানবন্দর! তৈরি হচ্ছে কোন রাজ্যে?
-
আগস্টেই অভিন্ন দেওয়ানি বিধি বিল, ‘সংকল্প’ পূরণে বিধানসভায় কমিটি তৈরির ঘোষণা শুভেন্দুর
-
কাটমানি নেওয়ার অভিযোগ, সবংয়ে গ্রেপ্তার মানস ভুঁইয়া ঘনিষ্ট তৃণমূল নেতা!



