West Bengal Medical Council

অসীম-নির্মল আউট, প্রণত-মৃন্ময় ইন! রাজ্য মেডিক্যাল কাউন্সিলে নতুন সদস্য

গত তৃণমূল সরকারের আমলে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচন হয়েছিল ২০২২ সালে।

অভিরূপ দাস
অভিরূপ দাস

শেষ আপডেট: জুলাই ২৮, ২০২৬, ১৩:৫৭

options
link
অসীম-নির্মল আউট, প্রণত-মৃন্ময় ইন! রাজ্য মেডিক্যাল কাউন্সিলে নতুন সদস্য
ফাইল ছবি।

পালাবদলের পর রাজ্য প্রশাসনে একাধিক রদবদল করেছে শুভেন্দু অধিকারীর সরকার। এবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলেও (West Bengal Medical Council) বড় বদল। পূর্বতন সরকারের মনোনিত তিন সদস‌্যকে বদল করে দিল রাজ‌্য সরকার। তৃণমূল আমলে রাজ‌্য মেডিক‌্যাল কাউন্সিলের তিন সদস‌্য নির্মল মাজি, সৌরভ পাল, অসীম সরকারকে বরখাস্ত করল রাজ‌্য সরকার। একইসঙ্গে নতুন করে মনোনীত সদস‌্যদের নাম প্রকাশ করা হয়েছে। এরফলে পূরণ হল রাজ্য মেডিক্যাল কাউন্সিলের কমিটিতে সরকার মনোনীত তিনটি ফাঁকা পদ।

Advertisement

বলে রাখা প্রয়োজন, গত তৃণমূল সরকারের আমলে রাজ‌্য মেডিক‌্যাল কাউন্সিলের নির্বাচন হয়েছিল ২০২২ সালে। সেই নির্বাচনে তৎকালীন শাসক দলের বিরুদ্ধে ব‌্যাপক কারচুপির অভিযোগ তুলে পুর্ননির্বাচনের দাবি তুলেছিল বিরোধীরা। যা নিয়ে রীতিমতো তৈরি হয় বিতর্ক।

জানা গিয়েছে, সরকার মনোনীত চিকিৎসক পদে আনা হল বিধায়ক চিকিৎসক ডা. প্রণত টুডু, বিজেপির চিকিৎসক সেলের সদস্য ডা. কল্যাণআশিষ মুখোপাধ্যায় ও চিকিৎসক ডা. মৃণ্ময় অধিকারী। সোমবার রাতে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দপ্তর। খুব শীঘ্রই রাজ‌্য মেডিক‌্যাল কাউন্সিলে মনোনীত তিনজন কাজ শুরু করে দেবেন বলে খবর।

Advertisement

বলে রাখা প্রয়োজন, গত তৃণমূল সরকারের আমলে রাজ‌্য মেডিক‌্যাল কাউন্সিলের নির্বাচন হয়েছিল ২০২২ সালে। সেই নির্বাচনে তৎকালীন শাসক দলের বিরুদ্ধে ব‌্যাপক কারচুপির অভিযোগ তুলে পুর্ননির্বাচনের দাবি তুলেছিল বিরোধীরা। যা নিয়ে রীতিমতো তৈরি হয় বিতর্ক। তবে সূত্রের খবর, বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় এলেও এখন নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা কম। কারণ বর্তমান রাজ‌্য মেডিক‌্যাল কাউন্সিলের মেয়াদ এখনও অনেকদিন বাকি। স্বাভাবিকভাবেই রাজ্য মেডিক্যাল কাউন্সিলের কমিটিতে সরকার মনোনীত তিনটি ফাঁকা পদে নিয়োগ করল রাজ্য সরকার।  

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.