একদা বামপন্থী ছাত্রনেতা। বিভিন্ন ইস্যুতে আন্দোলন থেকে উঠে আসা। তবে নিট প্রশ্নফাঁস নিয়ে জেন-জি আন্দোলনের সময় চুপ ছিলেন। ককরোচদের আন্দোলনকে তাঁর বর্তমান দল তৃণমূলের নেতারা সমর্থন করলেও মুখ খোলেননি। কলকাতায় আরশোলাদের বিশৃঙ্খলা (CJP Protest in Kolkata) রুখতে পুলিশি পদক্ষেপ করতেই জেগে উঠলেন প্রতীক উর রহমান (Pratik Ur Rahaman)। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘ধর্মতলায় ছাত্রদের উপর পুলিশি জুলুম ও লাঠিচার্জকে তীব্র ধিক্কার জানাই।’ তাঁর এই পোস্টকে কটাক্ষ করেছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, “যে পার্টিতে যাচ্ছেন সে পার্টি ডুবে যাচ্ছে। ছাত্র আন্দোলনকে ধরে ভেসে থাকার চেষ্টা করছে।”
আরও পড়ুন:
প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ইস্তফা দেওয়ার আগে শুক্রবার দিল্লির আন্দোলনের আঁচ এসে পড়ে কলকাতাতেও। শিয়ালদহ থেকে ধর্মতলা মিছিলের ডাক দেয় এসএফআই। তাতে যোগ দেন ককরোচ জনতা পার্টির কলকাতার প্রতিনিধিরা। সেই ছাত্র মিছিলে কিছু সমাজবিরোধীরা বিশৃঙ্খলা সৃষ্টি করে। ধর্মতলায় পুলিশকে লক্ষ্য করে বোতল, জুতো ছোড়ার পাশাপাশি সাংবাদিকদের নিগ্রহ করা হয়। পরিস্থিতি সামাল দিতে পদক্ষেপ করে পুলিশ। সেই ঘটনায় মুখ খুলে প্রতীক উরের পোস্ট, ‘ধর্মতলায় ছাত্রদের উপর পুলিশি জুলুম ও লাঠি চার্জকে তীব্র ধিক্কার জানাই।’
এই পোস্টের পর প্রতীককে বিঁধেছেন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, “অত বড়ো নেতা, ছাত্র আন্দোলনে যাননি কেন? এ পার্টি ও পার্টি করে বেড়াচ্ছেন। পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। আইনের বাইরে গেলেই পদক্ষেপ করা হবে।” উল্লেখ্য, রাজ্যে বিধানসভা নির্বাচনের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি। ডায়মন্ড হারবারে তৃণমূল কার্যালয়ে ঘাসফুল পতাকা ধরেন তিনি। তারপর তৃণমূল নির্বাচনে হারার পর থেকে অনেকটাই চুপচাপ প্রতীক উর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে