স্টাফ রিপোর্টার: খাস কলকাতায় এবার পিটিয়ে খুন দ্বাদশ শ্রেণির এক ছাত্রকে৷ ঘটনাটি ঘটেছে হরিদেবপুর থানার হরিহরপাড়ায়৷ মৃত ছাত্রের নাম অনিরুদ্ধ বিশ্বাস৷
তার বাড়ি ওই এলাকাতেই৷ অভিযোগ, এলাকারই এক ব্যক্তির বাড়ি়তে রোজ রাতে কেউ ঢিল মারে৷ গত ২ তারিখ রাতেও একই ঘটনা ঘটে৷ সেই সময় ওই এলাকা দিয়ে যাচ্ছিল দ্বাদশ শ্রেণির ছাত্র অনিরুদ্ধ৷ তাকে দেখে এলাকাবাসী মনে করে ঢিল মেরেছে ওই ছাত্রই৷ শুরু হয় বেদম মার৷ স্থানীয় বাসিন্দাদের মারের চোটে সংজ্ঞাহীন হয়ে পড়ে সে৷ তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ গতকাল রাতে সে মারা যায়৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ৷
সর্বশেষ খবর
-
নিজেকে রাজ্য পুলিশের ডিএসপি পরিচয় দিয়ে ৫ লক্ষ টাকা তোলাবাজির চেষ্টা, গ্রেপ্তার প্রতারক
-
চূড়ান্ত হয়ে গেল আগরকরের উত্তরসূরি! গম্ভীরের সঙ্গে জরুরি বৈঠকে চার নির্বাচক
-
রেজিনগরে ঋত-তৃণমূলের ভোটের প্রচারে লজেন্স কুড়োতে গিয়ে দুর্ঘটনা! মৃত ৬ বছরের শিশু
-
প্রায় ১৬ ঘণ্টা পর ইন্দ্রনীল সেনের বাড়ি থেকে বেরল ইডি, আগামিকাল তলব প্রাক্তন মন্ত্রীকে
-
‘ইন্ডির পিণ্ডি চটকে গিয়েছে, দিমাগি নকশালদের পরামর্শ দিতে দিল্লিতে মমতা’, বিস্ফোরক শুভেন্দু