পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির Sangbadpratidin.in৷ আজ পড়ুন বড়িশা যুবক বৃন্দের পুজো প্রস্তুতি৷
সুলয়া সিংহ: ৩০০ বছরের প্রাচীন মন্দিরে আজও ভক্তি ও নিষ্ঠার সঙ্গে দুর্গোৎসবের আয়োজন করা হয়৷ ভক্তরা ঈশ্বরের প্রতি বিশ্বাস ও আস্থা রেখে মানত করে ঘণ্টা ঝুলিয়ে রাখেন মন্দিরের দেওয়ালে৷ মায়ের আরাধনায় উৎসবে মেতে ওঠেন স্থানীয়রা৷ আয়োজন করা হয় বাউল, সুফি সংগীত অনুষ্ঠানেরও৷ প্রাচীন মন্দিরে মায়ের পুজোতেই এলাকায় সুখ শান্তি বজায় থাকে৷ হ্যাঁ, এবার দুর্গা পুজোয় বড়িশা যুবক বৃন্দের মণ্ডপে পৌঁছলে ঠিক এমন দৃশ্যই দেখতে পাবেন দর্শনার্থীরা৷
[পুজোর পাসপোর্ট: জলের দরে শহরের সেরা ৪৩টি পুজোর VIP PASS]

হীরক জয়ন্তীতে পা দিচ্ছে যুবক বৃন্দের পুজো৷ কিন্তু এবারের পরিবেশ দেখে মনে হবে পুরনো মন্দিরে বছরের পর বছর এভাবেই পুজো হয়ে আসছে৷ আসলে থিম শিল্পী রণো বন্দ্যোপাধ্যায় তাঁর ভাবনায় সেই ছবিই তুলে ধরার চেষ্টা করছেন৷ আর নিজের থিমকে বাস্তবের রূপ দিতে একটি কাল্পনিক গল্পও বলছেন তিনি৷ গল্পটি অনেকটা এরকম,- ৩০০ বছর আগের কথা৷ সনাতন সিং নামের এক বিত্তশালী ব্যবসায়ী পাহাড়ি এলাকায় ব্যবসা করতেন৷ একদিন মায়ের মন্দির স্থাপনের স্বপ্নাদেশ পান৷ আদেশ পালন করতেই শহর কলকাতায় ফেরেন৷ স্বপ্নাদেশেই গড়ে ওঠে মন্দির৷ অনেক বছর হল তিনি পরলোক গমন করেছেন৷ তাঁর পরিবারের অন্যান্যরাও এখন বিদেশে বসবাস করেন৷ তাই স্থানীয়রাই জাগ্রত মন্দিরটির দেখভাল করেন৷ আজ দুর্গাপুজোর জন্য তা মেরামত করে সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন এলাকাবাসীরা৷ যেখানে বাউল, সুফি গানের মধ্যেই চলবে মায়ের আরাধনা৷ মন্দিরের গায়ে থাকবে প্রাচীন কালের বিভিন্ন দেবদেবীর ছবি৷
[সাহিত্যের মহোৎসব: পাঠকের হাতে ‘শারদীয় সংবাদ প্রতিদিন’]

প্রতিমা শিল্পী অরুণ পাল মাটির প্রতিমাতেই ধাতব রূপ দিচ্ছেন৷ আর এমন পরিবেশকে আলোকিত করবে আলোকশিল্পী বিশ্বনাথ ঘোষ৷ আধুনিক জীবনে প্রাচীনত্বের ছোঁয়াই এবার যুবক বৃন্দের ইউএসপি৷ এর আগেও নৌকা দিয়ে তৈরি আনন্দধারা থিম দর্শনার্থীদের মন জয় করেছিল৷ এ বছর sangbadpratidin.in -এ বড়িশার এই পুজোর যাবতীয় হালহকিকত জানতে পারবেন। ছবি, ভিডিওর জন্য চোখ রাখতেই হবে এখানে।
সর্বশেষ খবর
-
যেন হিন্দি ছবির স্ক্রিপ্ট! এক তরুণীর প্রেমে দুই গ্যাংস্টারের লড়াই, নাগপুরে ভিড় রাস্তায় ভয়ংকর হত্যাকাণ্ড
-
ভারতের কাছে হেরে ভয় পেয়ে গিয়েছে! দ্বিতীয় টেস্টে স্পিন পিচের ‘মোহ’ থেকে সরছে শ্রীলঙ্কা
-
কুমোরটুলিকে কেন্দ্র করে পর্যটনের রূপরেখা! ‘মাস্টারপ্ল্যান’ তৈরির উদ্যোগ রাজ্যের
-
জাতীয় পশুর শিকার জাতীয় পাখি! মহারাষ্ট্রের জঙ্গলে লেন্সবন্দি বিরল দৃশ্য
-
‘ব্ল্যাক হোল তারকা’ রহস্যভেদে ভারতীয় তরুণ! কী এই মহাজাগতিক বস্তু?