Manoj Kumar Agarwal

পদ শূন্য হওয়ার আগেই করতে হবে নিয়োগ, কড়া নির্দেশিকা মুখ্যসচিবের

দপ্তরে কত শূন্যপদ রয়েছে তার তালিকা তৈরি করে প্রতি মাসে অর্থ দপ্তর, এবং কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরে পাঠাতে হবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২২, ২০২৬, ২৩:৩২

options
link
পদ শূন্য হওয়ার আগেই করতে হবে নিয়োগ, কড়া নির্দেশিকা মুখ্যসচিবের
রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল।

কোনও কর্মীর চুক্তির মেয়াদ শেষ হওয়া বা অবসরের অন্তত তিন মাস আগে সংশ্লিষ্ট দপ্তরের প্রধানকে নতুন এজেন্সি নির্বাচন বা বিকল্প কর্মী খুঁজতে হবে। দপ্তরে কত শূন্যপদ রয়েছে তার তালিকা তৈরি করে প্রতি মাসে অর্থ দপ্তর, এবং কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরে পাঠাতে হবে। নিয়মবহির্ভূতভাবে অবসরপ্রাপ্ত কর্মী ও আধিকারিকদের চুক্তিভিত্তিক পুনর্বহাল রুখতে কড়া নির্দেশ দিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল।

Advertisement

বুধবার একটি নির্দেশিকা জারি করে মুখ্যসচিব জানিয়েছেন, এছাড়া কোন কোন পদ শূন্য হতে চলেছে, প্রতি মাসে তা পর্যালোচনা করে একটি তালিকা অর্থদপ্তর, পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দপ্তর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে। পরবর্তীকালে ওই শূন্যপদগুলিতে নিয়োগের বন্দোবস্ত করতে হবে। বহু ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে অর্থদপ্তরের অনুমোদন ছাড়াই রুটিনমাফিক মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে।

Advertisement

এর ফলে সরাসরি কর্মসংস্থানের সুযোগ নষ্ট হচ্ছে। কর্মীদের পদোন্নতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে এমন পদক্ষেপ। চুক্তিভিত্তিক কর্মী সরবরাহকারী সংস্থার মেয়াদ বাড়ানোর প্রবণতাও রয়েছে। এখন থেকে আর্থিক শৃঙ্খলা কোনওভাবেই ভাঙা যাবে না। এমনকি, অবসরপ্রাপ্ত কর্মীদের পুনর্বহাল আর রুটিন প্রথা যেন না হয়, সে বিষয়েও নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.