আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় (RG Kar Case) আগেই পুনর্তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। এবার তিন সপ্তাহের ডেডলাইন বেঁধে দিলেন বিচারপতি শম্পা সরকার ও তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ। আগামী ২৪ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি।
আরও পড়ুন:
শুক্রবার কলকাতা হাই কোর্টে আর জি কর কাণ্ডে রুদ্ধদ্বার শুনানি হয়। পুনর্তদন্তের রিপোর্ট জমা দেয় সিবিআই। জানানো হয়, এই মামলায় নির্যাতিতার পরিবারের তরফে মোট ৫৪টি বিষয় খতিয়ে দেখার আর্জি জানানো হয়। সিবিআইয়ের তরফে এখনও পর্যন্ত ১৬টি বিষয় খতিয়ে দেখা হয়েছে। এছাড়া সিবিআই এখনও পর্যন্ত কাদের জিজ্ঞাসাবাদ করেছে, তা এদিন আদালতে জানানো হয়। সিবিআই সূত্রে খবর, যাঁদের সঙ্গে তরুণী চিকিৎসক অভিশপ্ত রাতে খাবার খেয়েছিলেন, নাইট শিফটে থাকা চিকিৎসকদের জন্য খাবার আনা ডেলিভারি বয়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তদন্ত এখনও যথেষ্ট বাকি। তাই আগামী চার সপ্তাহ সময় চেয়ে নেয় সিবিআই। তবে আদালত সেই সময় দিতে রাজি নয়। তার পরিবর্তে আগামী তিন সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি।
প্রসঙ্গত, গত ২০২৪ সালের ৯ আগস্ট আর জি করের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। কলকাতা পুলিশের তরফে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে। কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্তভার নেয় সিবিআই। সঞ্জয়কে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয় আদালত। তবে নতুন করে কাউকে গ্রেপ্তার করেনি সিবিআই। অভয়ার বাবা-মায়ের দাবি, এই ঘটনায় আরও অনেকে যুক্ত রয়েছে। সিবিআইয়ের ভূমিকায় একাধিকবার ক্ষোভপ্রকাশ করে হাই কোর্টও। ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর ক্ষমতায় আসে বিজেপি। সরকার গড়ার পরই নতুন করে ‘আর জি কর ফাইলস’ খোলা হয়। নতুন করে সিট গঠন করে তদন্ত শুরুর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এদিকে, আবার হাই কোর্টও পুনর্তদন্তের নির্দেশ দেয়। আদালতের নির্দেশমতো আগামী তিন সপ্তাহের মধ্যে সিবিআই কোন নতুন তথ্য প্রকাশ করে, সেটাই এখন দেখার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য
-
নেপালে খোঁজ মিলল বাংলার দু’জনের, বাকিদের কী খবর? টিম পাঠাতে চান শুভেন্দু