21 July

শহিদ তুমি কার! ২১ জুলাই নিয়ে দড়ি টানাটানি দুই তৃণমূলের, সিপি-কে চিঠি ঋতপন্থীদের

শনিবার তপসিয়ার বেসরকারি হোটেলে বৈঠকের পর মমতাপন্থীদের কটাক্ষ করে আখরুজ্জামানের শ্লেষ, 'নায়ক-নায়িকাদের ভিড়ে শহিদ পরিবারই হারিয়ে যেত।'

কৃষ্ণকুমার দাস
কৃষ্ণকুমার দাস

শেষ আপডেট: জুন ২৭, ২০২৬, ২০:৩৭

options
link
শহিদ তুমি কার! ২১ জুলাই নিয়ে দড়ি টানাটানি দুই তৃণমূলের, সিপি-কে চিঠি ঋতপন্থীদের
একইদিনে ২১ জুলাই পোস্টার প্রকাশ করল তৃণমূলের দুই শিবির।

২১ জুলাই শহিদ দিবস নিয়ে দড়ি টানাটানি ‘দুই’ তৃণমূলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূল কংগ্রেসের তরফে ধর্মতলায় ২১ জুলাই পালনের অনুমতি চেয়ে পুলিশকে চিঠি দেওয়ার আবেদনের কয়েকঘণ্টার মধ্যেই আসরে নামল ‘আসল’ তৃণমূল। শনিবার সন্ধ্যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলও শহিদ দিবস পালন করতে চেয়ে সরাসরি কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি দিল। অন্যদিকে, ৩৩বছর আগে যুব কংগ্রেস কর্মীদের উপর তৎকালীন বাম সরকারের নির্বিচার গুলিবর্ষণকে নিজেদের আন্দোলন করে দাবি করে এবার প্রদেশ কংগ্রেসও শহিদ মিনারে ২১ জুলাই পালন করতে উদ্যোগী।

Advertisement

মমতাপন্থীদের কটাক্ষ করে ‘আসল’ তৃণমূলের মুখ্য সচেতক আখরুজ্জামান বলেন, ‘‘যারা বিধানসভায় পরিষদীয় দলই গঠন করতে পারে না, সংখ্যাই নেই, তারা আবার কী ২১ জুলাই পালন করবে? আমরা ওই দিনটি শহিদ পরিবারগুলিকে এনে পালন করতে চাই। এতদিন নায়ক-নায়িকাদের ভিড়ে আসল শহিদ পরিবারই হারিয়ে যেত। এবার শহিদ দিবসে আমরা তাঁদের প্রকৃত শ্রদ্ধাজ্ঞাপন করতে চাই।”

মমতাপন্থীদের কটাক্ষ করে ‘আসল’ তৃণমূলের মুখ্য সচেতক আখরুজ্জামান বলেন, ‘‘যারা বিধানসভায় পরিষদীয় দলই গঠন করতে পারে না, সংখ্যাই নেই, তারা আবার কী ২১ জুলাই পালন করবে? আমরা ওই দিনটি শহিদ পরিবারগুলিকে এনে পালন করতে চাই। এতদিন নায়ক-নায়িকাদের ভিড়ে আসল শহিদ পরিবারই হারিয়ে যেত। এবার শহিদ দিবসে আমরা তাঁদের প্রকৃত শ্রদ্ধাজ্ঞাপন করতে চাই।” শনিবার তপসিয়ার হোটেলে ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠক করেন ঋতব্রতপন্থীরা। ছিলেন ৫০ জন কাউন্সিলরও। এরপর বেরিয় আখরুজ্জামান জানিয়েছেন, আগামী ২১ জুলাই ধর্মতলায় শহিদ দিবস পালনের জন্য তাঁরা কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন। এদিন বিকেলেই কালীঘাটের তৃণমূল নেতৃত্ব একই দাবিতে পুলিশের অনুমতি চেয়েছে।

Advertisement

ছাব্বিশের ভোটে ঘাসফুল শিবিরের ভরাডুবি ও দল ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর প্রশ্ন উঠেছিল, ২১ জুলাই উদযাপন হবে কীভাবে? কারা করবে? ইতিমধ্যে কংগ্রেস শহিদ মিনারে ওই বিশেষ দিনটি মহাসমারোহে পালনের ঘোষণা করেছে। এসবের মাঝে দিনকয়েক আগে উত্তর কলকাতায় কর্মিসভা করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছিলেন, ৫ জনকে নিয়ে হলেও ধর্মতলার বুকে ২১ জুলাই পালন করবেন। তবে তাঁরা আদৌ এই অনুষ্ঠানের অনুমতি পাবেন কি না, তা নিয়ে আইনি জটিলতা আছে। রাস্তা বন্ধ করে বছরের পর বছর ধরে শহিদ দিবস পালন নিয়ে আপত্তি তুলেছে কলকাতা হাই কোর্টে। সেই মামলা চলছে। ফলে কিছুটা পিছিয়ে মমতা শিবির। এবার কি তবে আইনি গেরোর ফাঁক গলে ২১ জুলাই উদযাপনের অনুমতি পাবে ঋতব্রতপন্থীরা নাকি সকলের মাঝে কংগ্রেসের শহিদ দিবসই এবার খবরের শিরোনামে উঠে আসবে, সেটাই দেখার।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.