রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ২৫ বৈশাখ বিজেপির রবীন্দ্র সন্ধ্যায় দেখা যেতে পারে টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta)। সেখানে নৃত্য পরিবেশন করতে পারেন তিনি। এমনই খবর বিজেপি সূত্রে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
৮ মার্চ ফের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ (Amit Shah)। ওই দিন সন্ধেয় মুর্শিদাবাদে সভা করবেন তিনি। ৯ মে অর্থাৎ ২৫ বৈশাখ, কবিগুরুর জন্মবার্ষিকীতে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যাবেন শাহ। সন্ধেয় সায়েন্স সিটি অডিটোরিয়ামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেও হাজির থাকবেন শাহ। আর সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তনুশ্রী শংকর, ঋতুপর্ণা সেনগুপ্ত। থাকবেন সোমলতা আচার্যও।
[আরও পড়ুন: একসঙ্গে ৬০ পুরসভায় নিয়োগের দায়িত্বে অয়নের সংস্থা, নেপথ্যে কার হাতযশ? খুঁজছে CBI]

সাংস্কৃতিক সন্ধের আয়োজক বিজেপি প্রভাবিত সংগঠন ‘খোলা হাওয়া’। সংগঠনটি তৈরি করেছেন বিজেপির রাজ্য়সভার প্রাক্তন সাংসদ স্বপন দাসগুপ্ত। তাদের অনুষ্ঠানে শাহের পাশাপাশি হাজির থাকবেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানের মূল বক্তাও তিনি। রাজনৈতিক মহলের মতে, সবমিলিয়ে পঞ্চায়েত ও লোকসভা ভোটের আগে ফের একবার বাঙালি আবেগকে হাতিয়ার করতে চাইছে বিজেপি। তাই রবি ঠাকুরের জন্মবার্ষিকীতে বাংলায় আসছেন শাহ। যাবেন ঠাকুরবাড়িতেও।
[আরও পড়ুন: আইপিএলে ছক্কার রেকর্ড রোহিতের, লজ্জার নজির গড়ে কটাক্ষের শিকার অর্জুন]
সর্বশেষ খবর
-
‘গাজা যুদ্ধ শেষ হোক চাননি নেতানিয়াহু, বন্দি মুক্তিতেও আগ্রহ ছিল না’, বিস্ফোরক প্রাক্তন সেনাকর্তা
-
জলে গেল রাহুলের সেঞ্চুরি, ‘নিয়মরক্ষা’র ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হার ভারতের
-
Exclusive: ভাঙা তো দূর, নন্দীগ্রামে সামান্য চোটও পাননি মমতা! প্রকাশ্যে ২১-এর রিপোর্ট
-
জাহ্নবীর সঙ্গে গানের দৃশ্য বিকৃত! আইনি পথে জুনিয়র এনটিআর, বিজয় বললেন, ‘ডিজিটালি যৌন নিগ্রহ’
-
জনপ্রিয় মেকআপ শিল্পী ম্যাড সান্ধুকে গুলি করে খুন, ব্যাপক চাঞ্চল্য অমৃতসরে