সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতের শহরে দুষ্কৃতীদের তাণ্ডব৷ বাড়িতে ঢুকে ধারালো অস্ত্রের কোপ৷ বাগুইআটিতে আক্রান্ত এক বৃদ্ধ দম্পতি৷ গুরুতর জখম হয়ে হাসপাতালে ভরতি স্বামী-স্ত্রী৷ থানায় অভিযোগ দায়ের করা হলেও, এখনও অধরা দুষ্কৃতীরা৷ আতঙ্কে পরিবার৷ প্রাথমিক তদন্তে অনুমান, লুটপাটের উদ্দেশ্যে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা৷
[ফুটবল নিয়ে বচসার জেরে ধুন্ধুমার কাঁকুড়গাছিতে, দুই ক্লাবের সংঘর্ষে আহত ৫]
উত্তর শহরতলির বাগুইআটির তেঘরিয়ায় থাকেন অলোকরঞ্জন চক্রবর্তী ও তাঁর স্ত্রী রত্নাদেবী৷ দু’জনেই প্রবীণ নাগরিক৷ দিনকয়েক আগেই আবার রত্নাদেবীর বাইপাস সার্জারি হয়েছে৷ তিনি এখনও পুরোপুরি সুস্থ নন৷ দম্পতির মেয়ে মৌমিতা জানিয়েছেন, শনিবার রাতে বিশ্বকাপের খেলা দেখছিলেন অলোকরঞ্জনবাবু৷ পাশের ঘরে ছিলেন তাঁর স্ত্রী৷ আচমকাই একটি শব্দ শুনে দরজা খোলেন তিনি৷ দরজা খুলতে দু’জন ঢুকে পড়ে বাড়িতে৷ কিছু বুঝে ওঠার আগেই ওই বৃদ্ধাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে তারা৷ মেয়ের দাবি, শারীরিক অসুস্থতার কারণে সারাক্ষণ তন্দ্রাচ্ছন্ন থাকেন রত্নাদেবী৷ তাই স্বামী আক্রান্ত হলেও, প্রথমে বুঝতে পারেননি তিনি৷ পরে বাধা দিতে গেলে, ওই বৃদ্ধাকেও রেয়াত করেনি দুষ্কৃতীরা৷ তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়৷ এরপর প্রাণ বাঁচাতে চিৎকার করতে শুরু করেন অলোকরঞ্জন চক্রবর্তী৷ তাঁর চিৎকারে ছুটে আসেন পাড়া-প্রতিবেশীরা৷ ততক্ষণে অবশ্য হামলাকারীরা চম্পট দিয়েছেন৷ গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধা দম্পতি ভরতি হাসপাতালে৷
বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের পরিবার৷ কিন্তু ঘটনার পর গোটা একটা দিন কেটে গেলেও অধরা দুষ্কৃতীরা৷ রীতিমতো আতঙ্কে আক্রান্তদের পরিবার৷ প্রাথমিক তদন্তে অনুমান, লুটপাটের উদ্দেশ্যেই হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা৷ যদিও বাড়ি থেকে কিছু খোওয়া যায়নি বলেই দাবি পরিবারের৷
[মঞ্চ কাঁপিয়ে ভাইরাল ‘ব্যতিক্রমী’ ডাক্তারদের ‘মেটিরিয়া মেডিকা’]
সর্বশেষ খবর
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!