রোগীমৃত্যুর জেরে আত্মীয়-জুনিয়র ডাক্তারদের মারামারি, ধুন্ধুমার মেডিক্যাল কলেজে

শিকেয় হাসপাতালের পরিষেবা, দেখুন ভিডিও-

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০১৮, ২০:০৪

options
link
রোগীমৃত্যুর জেরে আত্মীয়-জুনিয়র ডাক্তারদের মারামারি, ধুন্ধুমার মেডিক্যাল কলেজে

গৌতম ব্রহ্ম: রোগীমৃত্যুর জেরে উত্তাল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল। বুধবার সকাল ৯টা নাগাদ জোড়াবাগানের বাসিন্দা ৪৫ বছরের আদিত্য সিংকে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে এমার্জেন্সিতে ভরতি হন। এরপর সেখান থেকে ফের বুকের পরীক্ষার জন্য আউটডোরে পাঠানো হয়। সেখান থেকে ফের এমার্জেন্সিতে পাঠানো হয় বলে অভিযোগ। এরপরই বেলা ১১টা নাগাদ শ্বাসকষ্টের জেরে মৃত্যু হয় তাঁর। পরিবারের অভিযোগ, বারবার স্থানান্তরিত করার ফলে ও টালবাহানার জেরে মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, পল্লবী নামে এক জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে।

Advertisement

[ফের স্কুলে ছাত্রীর যৌন হেনস্তার অভিযোগ, প্রতিবাদে পথ অবরোধ অভিভাবকদের]

অন্যদিকে, পরিবারের লোকজন প্রতিবাদ করতে গেলে তাদের উপর জুনিয়র ডাক্তাররা চড়াও হয় বলে অভিযোগ রোগীর পরিজনদের। এরপর চলে দুপক্ষে ধুন্ধুমার। জুনিয়র ডাক্তার ও রোগীর পরিবারের লোকজনদের এই মারামারিতে হাসপাতালের পরিষেবা ব্যাহত হয় দীর্ঘক্ষণ। ঘটনার পর জুনিয়র ডাক্তারদের গায়ে যেন হাত না পড়ে, তা সুনিশ্চিত করতে হবে বলে সাংবাদিক বৈঠকে জানান হাসপাতালের সুপার শিখা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, চিকিৎসার গাফিলতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, জুনিয়র ডাক্তাররা রোগীকে বাঁচাতে যথেষ্ট চেষ্টা করেছেন। ক্যাম্পাসে পর্যাপ্ত পুলিশ রাখার ব্যবস্থা করার অনুরোধ করেন তিনি। জুনিয়র ডাক্তারদের গায়ে হাত দেওয়া হয়েছে, বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন। ডাক্তারদের পাশে আছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি রোগীর পরিবারের তরফে কোনও অভিযোগ পাননি বলে তিনি জানান। তবে গোটা বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।

Advertisement

[ভারতীর বাঁশদ্রোণীর ফ্ল্যাটে মিলল ২ কোটি টাকা, তদন্তের জাল গোটাচ্ছে সিআইডি]

এদিকে এই ঘটনায় জেরে বেশ কয়েক ঘন্টা ব্যাহত হয় হাসপাতালের এমার্জেন্সি পরিষেবা। সমস্যায় পড়েন দূর দূর থেকে আসা রোগী ও তাঁদের পরিবার। বউবাজার থানায় অভিযোগ দায়ের করেন জুনিয়র ডাক্তাররা। অন্যদিকে রোগীর পরিবারের ৫ জনকে বউবাজার থানায় নিয়ে যায় পুলিশ।

Advertisement

দেখুন ভিডিও-

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.