Dakshineswar

কল্পতরু উৎসবে দক্ষিণেশ্বর-কাশীপুর উদ্যানবাটিতে যান নিয়ন্ত্রণ, কোন পথে চলবে গাড়ি?

লক্ষ লক্ষ ভক্ত ওইদিন ভিড় জমাবেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৩১, ২০২৫, ১৪:৩৫

options
link
কল্পতরু উৎসবে দক্ষিণেশ্বর-কাশীপুর উদ্যানবাটিতে যান নিয়ন্ত্রণ, কোন পথে চলবে গাড়ি?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের প্রথমদিন ১ জানুয়ারি দক্ষিণেশ্বর ও কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু উৎসব রয়েছে। লক্ষ লক্ষ ভক্ত ওইদিন ভিড় জমাবেন। কল্পতরু উৎসব উপলক্ষে বিটি রোডে যান নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, ১ জানুয়ারি ভোর ৪টে থেকে রাত ১০টা পর্যন্ত বিটি রোড ও কাশীপুর রোডে পণ্যবাহী যানবাহনগুলি উত্তরদিক থেকে চলাচল করতে পারবে না।

Advertisement

রবীন্দ্র সরণি ও কে কে ঠাকুর স্ট্রিট ক্রসিং, বিবেকানন্দ রোড এবং চিত্তরঞ্জন অ্যাভিনিউ ক্রসিং, গ্রে স্ট্রিট এবং বি কে পাল অ্যাভিনিউ ক্রসিং, মানিকতলা ক্রসিং, রবীন্দ্র সরণি এবং, গ্রে স্ট্রিট এবং রাজা দীনেন্দ্র স্ট্রিট ক্রসিং, গ্যালিফ স্ট্রিট ও বিধান সরণি ক্রসিং, বেলিয়াঘাটা রোড ও আচার্য জগদীশচন্দ্র বসু রোড ক্রসিং, স্ট্যান্ড রোড এবং কে কে টেগোর স্ট্রিট ক্রসিং, বিটি রোড এবং রাজা মণীন্দ্র রোড ক্রসিং, বিটি রোড এবং দমদম রোড ক্রসিং, বিটি রোড এবং কাশীনাথ দত্ত রোড ক্রসিং, কাশীপুর রোড এবং খগেন চ্যাটার্জি রোড ক্রসিং, ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ অ্যাভিনিউ এবং গ্যালিফ স্ট্রিট ক্রসিং, চিত্তরঞ্জন অ্যাভিনিউ এবং নিউ সিআইটি রোড ক্রসিং, বিবেকানন্দ রোড এবং রাজা দীনেন্দ্র স্ট্রিট, চিত্তরঞ্জন অ্যাভিনিউ এবং মহাত্মা গান্ধী রোড ক্রসিং রাস্তা এবং রবীন্দ্র সরণি ক্রসিং, এই সব রাস্তাগুলির উত্তরমুখী পণ্যবাহী কোনও যানবাহন চলাচল করতে পারবে না। কেবলমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যানবাহন যেমন এলপিজি, পেট্রোলিয়াম, তেল, লুব্রিক্যান্ট, অক্সিজেন, দুধ, সবজি এবং ফলমূল এগুলি ছাড় দেওয়া হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে, নতুন বছরকে স্বাগত জানাতে বুধবার সন্ধের পর থেকে মানুষের ঢল নামবে পার্ক স্ট্রিটে। বর্ষবরণের রাত থেকে আইনশৃঙ্খলা বজায় রাখতে পার্ক স্ট্রিটে ১৫০০ মতো বাড়তি পুলিশ মোতায়েন করা হচ্ছে। মহিলাদের নিরাপত্তায় থাকছে কলকাতা পুলিশের উইনার্স বাহিনী। এছাড়া থাকবেন ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ইন্সপেক্টর র‍্যাঙ্কের আধিকারিকরা। সাদা পোশাকে পুলিশ, এসবি, মহিলা পুলিশ থাকবেন। এছাড়া পিসিআর ভ্যানও থাকছে। কোথাও কোনও ঝামেলা হলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যাবে পিসিআর ভ্যান। ওয়াচ টাওয়ার দিয়ে নজরদারি চলবে। কুইক রেসপন্স টিম, অ্যাম্বুল্যান্স মোতায়েন থাকছে। ড্রোন দিয়েও নজরদারি চালানো হবে।

Advertisement

লালবাজার সূত্রে খবর, শহরে উৎসবের দিনে মহিলাদের সুরক্ষা আরও জোরালো করতে পথে পুলিশের এই উইনার্স টিম থাকছে। বুধবার সন্ধে থেকে এই উইনার্স টিম শহর ঘুড়ে বেড়াবে। বর্ষবরণের দিনও তারা শহরে টহল দেবে। ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি শহরে জনজোয়ার আছড়ে পড়ে। চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘরে দর্শকদের চাপ থাকে। ময়দান, মিলেনিয়াম পার্ক, প্রিন্সেপ ঘাটে পিকনিক চলে। শহরে এইসব জায়গাগুলিতে স্কুটারে চেপে টহল দেবে উইনার্স টিম।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন