সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রণক্ষেত্র এন্টালি৷ বিবিবাগানে দিনদুপুরে বাইকে চেপে এসে গুলি চালাল একদল দুষ্কৃতী৷ গুলিতে জখম আসলাম নামে এক ব্যক্তি৷ তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এন্টালি চত্বর৷ দুষ্কৃতীদের ফেলে যাওয়া বাইকে আগুন ধরিয়ে দেয় ক্ষিপ্ত জনতা৷ পরিস্থিতির মোকাবিলায় ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী৷ এন্টালিতে কেন বারবার প্রকাশ্যে গুলি চলবে, প্রশ্ন এলাকাবাসীর৷
দুই দুষ্কৃতী দলের মধ্যে বিবাদের জেরেই গুলি বলে পুলিশি অনুমান৷ সূত্রের খবর, আহত আসলাম স্থানীয় একটি নির্মীয়মাণ আবাসনের প্রোমোটারের ঘনিষ্ঠ সহযোগী৷ এলাকার কেউ কেউ দাবি করেছেন, আসলামের সঙ্গে ওই নির্মীয়মাণ আবাসন থেকে লাভের বখরা নিয়ে ঘনিষ্ঠদের বচসার জেরেই এদিন তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়৷ পুলিশ তদন্তে নেমে ৩০৭ ধারায় খুনের চেষ্টার মামলা রুজু করেছে৷ ঘটনাস্থলে লালবাজারের গুণ্ডাদমন শাখা ও এন্টালি থানার পুলিশ৷ ঘটনাস্থলে এখনও চরম উত্তেজনা৷
সর্বশেষ খবর
-
৫৭,০০০ কোটিতে বিক্রি হচ্ছে লিভারপুল! আমাজন-ফেসবুক প্রতিষ্ঠাতার সঙ্গে ক্রেতা এক ভারতীয়ও
-
হালিশহরের পর শ্যামবাজার, নেতাজিকে শ্রদ্ধাজ্ঞাপন সেরে ফেরার পথে মমতাকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান
-
REIT মানে নতুন প্রজন্মের বিনিয়োগ কৌশল, জেনে নিন খুঁটিনাটি
-
জাতীয় দলের ক্ষতি করছে আইপিএল! কেকেআর-আরসিবিদের তুলোধোনা ভারতীয় বোর্ডের সংস্থারই
-
৪ না ৫ সেপ্টেম্বর, কবে পড়েছে জন্মাষ্টমী? জানুন পূজার্চনার নির্ভুল তিথি ও শাস্ত্রের বিধান