অর্ণব আইচ: ফের খাস কলকাতার অভিজাত আবাসনে দুষ্কৃতী হানা। লুটে বাধা পেয়ে শূন্যে গুলি। ঘটনাকে কেন্দ্র করে প্রবল আতঙ্কে বাসিন্দারা। ইতিমধ্যেই আটক করা হয়েছে তিন অভিযুক্তকে। তাঁদের মধ্যে একজন ওই আবাসনেরই পরিচারক বলে খবর।
টালিগঞ্জের (Tollygunge) ৬৮ নম্বর লেক অ্যাভিনিউর বাসিন্দা দেবাশিস দে ও তাঁর স্ত্রী পুনম। আবাসনের ৯ তলায় থাকেন এই প্রবীন দম্পতি। ওই আবাসনেই সাফাইয়ের কাজ করত ঝাড়খণ্ডের বাসিন্দা সঞ্জয়। প্রতিদিনের মধ্যেই বৃহস্পতিবার সন্ধেয় আবাসনে যায় সে। সঙ্গে ছিল আরও ২ যুবক। তাঁদের নিজের বন্ধু হিসেবে পরিচয় দেয় সে। জানা গিয়েছে, সোজা এদিন সঞ্জয় চলে যায় ৯ তলায়। প্রবীন দম্পতির কলিং বেল বাজায় সে। চেনা লোক দেখে স্বাভাবিকভাবেই তিনি দরজা খুলে দেন।
[আরও পড়ুন: মালদহ মেডিক্যালের মুকুটে নতুন পালক, চালু উত্তরবঙ্গের দ্বিতীয় আই ব্যাঙ্ক]
অভিযোগ, দরজা খোলা মাত্রই জোরপূর্বক ফ্ল্যাটে ঢোকে অভিযুক্তরা। লুটপাঠের চেষ্টা করা হয়। এদিকে আতঙ্কে চিৎকার শুরু করেন দম্পতি। তখনই অন্য়ান্য ফ্ল্যাট থেকে বাসিন্দারা ছুটে আসেন। এতেই ভয় পেয়ে যায় অভিযুক্তরা। পালানোর সময় শূন্যে এক রাউন্ড গুলি চালায় তারা। এর পর আবাসন ছাড়ে। তড়িঘড়ি খবর দেওয়া হয় থানায়। রাতেই সঞ্জয়-সহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঠিক কেন এই ঘটনা তা জানার চেষ্টা করা হচ্ছে। তবে অভিজাত আবাসনে এই ঘটনায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
[আরও পড়ুন: আতঙ্কের নাম অ্যামিবা! কিশোরের মস্তিষ্ক কুরে কুরে খেল আদ্যপ্রাণী, ৩ মাসে তৃতীয় মৃত্যু]
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি