জমি দখল এবং অবৈধ নির্মাণের মামলায় এবার ইডির মুখোমুখি তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে (Shrreya Pande)। এই মামলায় গত কয়েকদিন আগে তাঁর ঘনিষ্ঠ কল্যাণ শুক্লাকে জেরা করে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। তাঁকে জেরা করেই বেশ কিছু তথ্য হাতে আসে। এরপরেই এদিন শ্রেয়া পাণ্ডে তলব করা হয়। সেই মতো সোমবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তদন্তকারীদের মুখোমুখি তিনি হন। প্রশ্ন উঠছে, বেআইনি লেনদেনের টাকা কি শ্রেয়ার অ্যাকাউন্টে তাহলে ঢুকেছে? তবে এই বিষয়ে এদিন কোনও মন্তব্য করতে চাননি তিনি?
আরও পড়ুন:
জমি দখল এবং অবৈধ নির্মাণের মামলায় এবার ইডির মুখোমুখি তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে। এই মামলায় গত কয়েকদিন আগে তাঁর ঘনিষ্ঠ কল্যাণ শুক্লাকে জেরা করে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। তাঁকে জেরা করেই বেশ কিছু তথ্য হাতে আসে। এরপরেই এদিন শ্রেয়া পাণ্ডে তলব করা হয়।
নির্বাচনের আগে জাল নথির মাধ্যমে সরকারি-বেসরকারি জমি দখল এবং ওই জমিতে অবৈধ নির্মাণ মামলার তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মামলার সূত্রে ইতিমধ্যে ব্যবসায়ী জয় কামদারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ‘ত্রাস’ সোনা পাপ্পু এবং কলকাতা পুলিশের প্রাক্তন কর্তা শান্তনু সিনহাকেও। সেই সূত্রেই গত কয়েকদিন আগে কল্যাণ শুক্লাকে জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে খবর, এই মামলার তদন্তে বেশ কিছুদিন আগে কল্যাণ শুক্লার আরবানার বাড়িতে অভিযান চলে। তল্লাশিতে ধৃত ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কিত একাধিক তথ্য এবং সূত্র ইডির হাতে আসে। এমনকী মোবাইল ফোনেও একাধিক চ্যাট হাতে আসে তদন্তকারীদের। শুধু তাই নয়, কোটি কোটি টাকার সম্পত্তি কেনা হয় খুব অল্প দামে।
এরপরেই কল্যাণ শুক্লাকে তলব করে প্রায় ৯ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চালান ইডি আধিকারিকরা। সূত্রের খবর, ওই জিজ্ঞাসাবাদেই নাকি শ্রেয়া পাণ্ডের (Shrreya Pande) নাম হাতে আসে। এরপরেই এদিন তাঁকে ইডি আধিকারিকরা তলব করেন। প্রায় ঘণ্টা-খানেক হয়ে গিয়েছে সিজিও কমপ্লেক্সে তৃণমূল নেত্রীকে জেরা করা হচ্ছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সোমালিয়ার সমুদ্রে জলদস্যুদের তাণ্ডবে নিহত কলকাতার নাবিক, শোকে পাথর পরিবার
-
ফ্লাই দুবাইয়ের হামলাকারী সহ-পাইলটের ইরান যোগ! সাংঘাতিক ইঙ্গিত ট্রাম্পের
-
আগেও বহুবার সাউথ পয়েন্টের আহত সহপাঠীকে ‘টার্গেট’, কেন বারবার হামলা? তদন্তে পুলিশ
-
ফ্লাই দুবাই মনে করাচ্ছে কান্দাহার বিমান অপহরণ, মিউনিখ গণহত্যার মতো ঘটনাকে
-
পুজোয় পুরী যাওয়ার পথে একরাত কাটুক জঙ্গলে, সাফারিতে দেখা পেতে পারেন হাতিরও