Kolkata

রবিবার বন্ধ কলকাতার বহু রাস্তা, বাড়ি থেকে বেরনোর আগে দেখে নিন তালিকা

কলকাতার বহু রাস্তা বন্ধ রবিবার। বেশ কিছু রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। কারণ এদিনই শহরে অনুষ্ঠিত হবে কলকাতা পুলিশের হাফ ম্যারাথন। শনিবার রাত ১০ টা থেকেই সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয় রেড রোডে। সেখানে ট্রাফিকের এই কড়াকড়ি জারি থাকবে রবিবার দুপুর ১২টা পর্যন্ত অথবা ম‌্যারাথন পর্ব যতক্ষণ না শেষ হচ্ছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২০, ২০২৪, ২১:১৮

options
link
রবিবার বন্ধ কলকাতার বহু রাস্তা, বাড়ি থেকে বেরনোর আগে দেখে নিন তালিকা
রবিবার বন্ধ কলকাতার বহু রাস্তা।

নিরুফা খাতুন: কলকাতার বহু রাস্তা বন্ধ রবিবার। বেশ কিছু রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। কারণ এদিনই শহরে অনুষ্ঠিত হবে কলকাতা পুলিশের হাফ ম্যারাথন। শনিবার রাত ১০ টা থেকেই সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয় রেড রোডে। সেখানে ট্রাফিকের এই কড়াকড়ি জারি থাকবে রবিবার দুপুর ১২টা পর্যন্ত অথবা ম‌্যারাথন পর্ব যতক্ষণ না শেষ হচ্ছে। রবিবার বাড়ি থেকে বেরনোর আগে জেনে নিন বন্ধ রাস্তার তালিকা।

Advertisement

পুলিশের বিজ্ঞপ্তি অনুসারে ভোর চারটে থেকে কোনও পণ্যবাহী গাড়ি চলাচল করতে দেওয়া হবে না আরআর অ্যাভিনিউ, এজেসি বোস রোডের হেস্টিংস মোড় থেকে মল্লিকবাজারগামী লেন, খিদিরপুর রোড, এসপ্ল্যানেড র‌্যাম্প, জওহরলাল নেহরু রোড, ডাফরিন রোড ও মেয়ো রোডে। দুপুর ১২টা কিংবা যতক্ষণ না ম্যারাথন শেষ হচ্ছে, ততক্ষণ পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে এই রাস্তাগুলিতে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: রামের নিন্দা করতেই ভেঙে পড়ল মঞ্চ! প্রাক্তন সাংসদের দুর্ভোগের ভিডিও ভাইরাল]

রেড রোড ছাড়াও আরও বেশ কয়েকটি রাস্তায় গাড়ি চলাচল বন্ধ থাকবে। ভোর চারটে থেকে খিদিরপুর রোড, কাসুয়ারিনা অ্যাভিনিউ, লাভার্স লেন, কুইন্সওয়ে, হসপিটাল রোড, আরআর অ্যাভিনিউ, এজিসি বোস রোড, মা উড়ালপুল, এসপ্ল্যানেড র‌্যাম্প, ঘোড়া পাস, মেয়ো রোড (প্রয়োজন মতো), শেক্সপিয়র সরণি, সার্কাস অ্যাভিনিউ, জওহরলাল নেহরু রোড (প্রয়োজন মতো) ও আউটরাম রোড (প্রয়োজন মতো)।

Advertisement

ম‌্যারাথনের জন‌্য গুরুত্বপূর্ণ রাস্তায় গাড়ি পার্কিং বন্ধ করা থাকছে। খিদিরপুর রোড, হসপিটাল রোড, আর আর এভিনিউ, জওহরলাল নেহরু রোড (ডোরিনা ক্রসিং থেকে শেক্সপিয়র সরণি ক্রসিং পর্যন্ত), ক্যাসুরিনা অ্যাভিনিউ, লাভার্স লেন, কুইন্সওয়ে, আউটরাম রোড, শেক্সপিয়র সরণি ও সার্কাস অ্যাভিনিউয়ে ভোর সাড়ে চারটে থেকে পার্কিং বন্ধ রাখা হচ্ছে। ম্যারাথন শেষ না হওয়া পর্যন্ত এই বিধি কার্যকর থাকবে। এদিকে রবিবার রাত ১২টা থেকে তিন ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে ধনধান্য সেতুও। 

[আরও পড়ুন: রামের অযোধ্যায় হোটেল পাচ্ছেন না খোদ লক্ষ্মণ, ‘ক্ষুব্ধ’ সুনীল! মন্দির উদ্বোধনের আগেই ফিরতে হচ্ছে?]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.