বুধে যন্তরমন্তরে ধরনা, ৮ মে থেকে আমরণ অনশন, একাধিক কর্মসূচি ঘোষণা চাকরিহারাদের

আম্বেদকরের জন্মজয়ন্তীতে ওয়াই চ্যানেলে ধরনায় বসবেন 'যোগ্য' চাকরিহারাদের একাংশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৪, ২০২৫, ০৮:২৪

options
link
বুধে যন্তরমন্তরে ধরনা, ৮ মে থেকে আমরণ অনশন, একাধিক কর্মসূচি ঘোষণা চাকরিহারাদের

রমেন দাস: নিয়োগ প্রক্রিয়া ‘অসাংবিধানিক’ ও ‘প্রাতিষ্ঠানিক দুর্নীতি’ বলে তোপ দেগে সম্প্রতি এসএসসির ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। তবে বারবার পাশে থাকার আশ্বাস দিচ্ছে রাজ্য। মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন ‘যোগ্য’ একজনেরও চাকরি যাবে না। তাতেও আশঙ্কার মেঘ সরছে না চাকরিহারাদের মন থেকে। ফলে আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছেন তাঁরা। রবিবার সাংবাদিক বৈঠক করে আগামীর কর্মসূচি জানালেন তাঁরা।

Advertisement

একনজরে চাকরিহারাদের কর্মসূচি

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

১৪ এপ্রিল- আম্বেদকরের জন্মজয়ন্তীতে বিভিন্ন আইনজীবী ও প্রাক্তন বিচারকদের নিয়ে বিশেষ কর্মসূচি। ওয়াই চ্যানেলে বিকেল ৫ টা থেকে ধরনা।

Advertisement

১৬ এপ্রিল- দিল্লিতে যন্তরমন্তরে শুরু হবে অবস্থান। আগামিকালই আন্দোলনকারীদের একাংশ ওয়াই চ্যানেল থেকে বাসে রওনা দেবে দিল্লির উদ্দেশে।

১৭ এপ্রিল- সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ‘যোগ্য শিক্ষকদের ন্যায় বিচার দিতে হবে’ ব্যাজ পরে কাজ করার আবেদন।

১৮-১৯ এপ্রিল- জেলাভিত্তিক মিছিল, পথসভা ও গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি।

২২ এপ্রিল- সংগৃহীত গণস্বাক্ষর নিয়ে শিয়ালদহ থেকে মিছিল করে রাজভবন। সেখানে রাজ্যপালের সঙ্গে দেখা করে ডেপুটেশন প্রদান।

২৩ এপ্রিল- রাস্তায় কর্মসূচি। তবে বিস্তারিত নির্ধারিত হয়নি।

২৮ এপ্রিল- রাস্তায় কর্মসূচি। তবে বিস্তারিত নির্ধারিত হয়নি।

১ থেকে ৭ মে- রিলে অনশন কর্মসূচি।

৮ মে-  আমরণ অনশন কর্মসূচি।

উল্লেখ্য,গত সোমবার ৭ তারিখ নেতাজি ইন্ডোরের সভা থেকে মুখ্যমন্ত্রী ‘যোগ্য’ চাকরিহারাদের কাছে ২ মাস সময় চেয়েছিলেন। কিন্তু তা যে দিতে রাজি নন, এই কর্মসূচিতেই তা বুঝিয়ে দিচ্ছেন আন্দোলনকারারীরা। লাগাতার কর্মসূচি তো রয়েইছে। ৮ এপ্রিলের মধ্যে দাবি পূরণ না হলে আমরণ অনশনের পথে হাঁটবেন ‘যোগ্য’ চাকরিহারাদের একাংশ। প্রসঙ্গত, রবিবারই যোগ্যদের একটা তালিকা স্কুল শিক্ষাদপ্তরকে পাঠিয়েছে এসএসসি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.