Cervical Cancer

জরায়ু ক্যানসার রুখতে বড় পদক্ষেপ, সোনাগাছির কিশোরীদের বিনামূল্যে ভ্যাকসিন দেবে রাজ্য

রাজ্যজুড়ে এইচপিভি ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে। কলকাতার‍ যৌনপল্লি সোনাগাছিতেও কিশোরীদেরও বিনামূল্যে এইচপিভি ভ্যাকসিন দেওয়া হবে। এই কথা জানা গিয়েছে।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৬, ১৯:১৫

options
link
জরায়ু ক্যানসার রুখতে বড় পদক্ষেপ, সোনাগাছির কিশোরীদের বিনামূল্যে ভ্যাকসিন দেবে রাজ্য
সোনাগাছির কিশোরীদের বিনামূল্যে ভ্যাকসিন দেবে রাজ্য।

রাজ্যজুড়ে এইচপিভি ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে। কলকাতার‍ যৌনপল্লি সোনাগাছিতেও কিশোরীদেরও বিনামূল্যে এইচপিভি ভ্যাকসিন দেওয়া হবে। এই কথা জানা গিয়েছে। সেজন্য যৌনকর্মীদের সংগঠন দুর্বারের কাছে ১৪ থেকে ১৫ বছর বয়সী কিশোরীদের তালিকা চেয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ড. শারদ্বত মুখোপাধ্যায়।

Advertisement

রবিবার উত্তর কলকাতার সোনাগাছিতে দুর্বার মহিলা সমন্বয় কমিটির প্রতিষ্ঠা দিবস উদযাপন করেন যৌনকর্মীরা। ৩১ বছরে পা দিয়েছে এই সংগঠন। সেই উপলক্ষ্যে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, সোনাগাছির কিশোরীদেরও বিনামূল্যে এই ভ্যাকসিন পাবেন। যেসব মেয়ের বয়স ১৪ থেকে ১৫ বছর তাদের এই টিকাকরণ করা হবে। এই বয়সি কত সংখ্যক মেয়ে রয়েছে, তার একটি তালিকা দুর্বারকে তৈরি করে স্বাস্থ্য দপ্তরে পাঠাতে নির্দেশ দিয়েছেন মন্ত্রী। জরায়ু ক্যানসার প্রতিরোধ করতে স্কুলের ছাত্রীদের এইচপিভি ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তিনটি ডোজ বিনামূল্যে দিচ্ছে সরকার।

Advertisement

অনুষ্ঠানে ছিলেন দুর্বার মহিলা সমন্বয় কমিটির সচিব বিশাখা লস্কর। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তিনি। নির্ধারিত বয়সের কিশোরীদের দ্রুত তালিকা তৈরি করা হবে বলে দুর্বারের সচিব জানিয়েছেন। সোনাগাছিতে কন্ডোম ভেন্ডিং মেশিন বসাবে রাজ্য স্বাস্থ্য দপ্তর। সুরক্ষার জন্য বিনামূল্যে কন্ডোম মিলবে। সেই কথাও জানানো হয়েছে। এদিন অনুষ্ঠানে যৌনকর্মীদের ছেলেমেয়ে যারা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা পাশ করেছে তাদের দুর্বারের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। এছাড়াও বৃদ্ধ যৌনকর্মীদের ভাতা তুলে দেওয়া হয়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.