যোগ দিবসের কর্মসূচিতে উপস্থিত থাকতে হবে সমস্ত সরকারি কর্মীদের। ১৪ জুন নবান্নর তরফে জারি করা এই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে হাই কোর্টে দায়ের হয়েছিল মামলা। বিচারপতির নির্দেশ মেনে এই ইস্যুতে অবস্থান স্পষ্ট করল রাজ্য। জানানো হয়েছে, অনুষ্ঠানে উপস্থিতি বাধ্যতামূলক নয়। কেউ উপস্থিত না হলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপও করা হবে না।
আরও পড়ুন:
যোগ দিবসের (Yoga Day) অনুষ্ঠান ঘিরে শহর জুড়ে এখন সাজোসাজো রব। ১৪ জুন বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, যোগ দিবসে সমস্ত সরকারি কর্মীর যোগদান বাধ্যতামূলক। নবান্নের তরফে স্পষ্ট জানানো হয়, আগামী ২১ তারিখ সমস্ত সরকারি কর্মীদের সকাল সাড়ে ৬টা থেকে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত তাঁদের সংশ্লিষ্ট দপ্তর, আবাসন, রেড রোড কিংবা মেলা প্রাঙ্গণে উপস্থিত থাকতে হবে। স্থায়ী কিংবা অস্থায়ী কর্মীদের পাশাপাশি চুক্তিভিত্তিক, দৈনিক মজুরিভিত্তিক, আউটসোর্সড কর্মী, সান্মানিকের বিনিময়ের কাজ করেন, এমন কর্মীদেরও যোগ দিবসের অনুষ্ঠানে যোগদান বাধ্যতামূলক বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
কেন সরকারি কর্মচারীদের জন্য বাধ্যতামূলক, প্রশ্ন তুলে হাই কোর্টে মামলা দায়ের করে কো-অর্ডিনেশন কমিটি। সংগঠনের আবেদন ছিল, বাধ্যতামূলক নয়, সরকারি কর্মচারীদের যোগদান স্বেচ্ছায় করা হোক। কেন সরকারি কর্মচারীদের জন্য বাধ্যতামূলক, প্রশ্ন তুলে হাই কোর্টে মামলা দায়ের করে কো-অর্ডিনেশন কমিটি। সংগঠনের আবেদন ছিল, বাধ্যতামূলক নয়, সরকারি কর্মচারীদের যোগদান স্বেচ্ছায় করা হোক। বৃহস্পতিবার সেই মামলায় আদালত বলে, যোগ দিবসে সরকারি কর্মচারীদের যাওয়া কেন বাধ্যতামূলক তা লিখিতভাবে জানাতে হবে রাজ্যকে। এদিন রাজ্য জানিয়ে দিল, কর্মসূচিতে যোগদান কারও জন্য বাধ্যতামূলক নয়। উপস্থিত না থাকলে শাস্তিমূলক পদক্ষেপের কোনও বিষয়ও নেই।
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর