Mamata Banerjee

ভেজাল ওষুধ বিক্রি বন্ধে কড়া পদক্ষেপ রাজ্যের, তৈরি হচ্ছে ড্রাগ ল্যাবরেটরি

করোনাকালে চিকিৎসার জন্য রাজ্যের কেনা যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের জন্য গঠিত হচ্ছে কমিটি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২২, ১৫:৫৩

options
link
ভেজাল ওষুধ বিক্রি বন্ধে কড়া পদক্ষেপ রাজ্যের, তৈরি হচ্ছে ড্রাগ ল্যাবরেটরি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি কাঁথির হাসপাতালে বাংলাদেশের (Bangladesh) ওষুধ ব্যবহার ঘিরে তোলপাড় হয়েছে বাংলা। সেই ঘটনার পরই ভেজাল ওষুধ বিক্রি রুখতে কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। রাজ্যে তৈরি করা হচ্ছে ড্রাগ ল্যাবরেটরি। 

Advertisement

বৃহস্পতিবার দুপুরে বাজারের দামবৃদ্ধি নিয়ে নবান্ন থেকে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে ওষুধের দর নিয়েও আলোচনা করেন তিনি। কথা বলেন, ভেজাল ওষুধ বিক্রি প্রসঙ্গে। এদিন বৈঠকে কেন্দ্রকে তোপ দেগে ভেজাল ওষুধ বিক্রি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “ভেজাল ওষুধ বিক্রি বেড়ে যাচ্ছে বাজারে। বিভিন্ন রকম খবর পাওয়া যাচ্ছে। এটা দিল্লির দেখার কথা, কিন্তু ওরা সেটা করছে না। তাই একটা ড্রাগ ল্যাবরেটরি করা হচ্ছে। ভেজাল ওষুধ বিক্রি বন্ধ করার জন্য দুটো সিদ্ধান্ত নিয়েছি।”

Advertisement

[আরও পড়ুন: হাই কোর্টে বগটুই কাণ্ডের প্রাথমিক রিপোর্ট পেশ সিবিআইয়ের, ভাদু শেখ হত্যার তদন্তভার নিয়ে সংশয়]

পাশাপাশি, এদিন মুখ্যমন্ত্রী জানান, করোনা কালে পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসার জন্য প্রয়োজনীয় বহু যন্ত্রপাতি কিনেছিল রাজ্য। কিন্তু বর্তমানে সেগুলির ব্যবহার হচ্ছে না। ফলে তা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছেই। সেই কারণেই একটা রক্ষণাবেক্ষণ কমিটি তৈরি করার সিদ্ধান্তের কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  ওই যন্ত্রপাতিগুলির পর্যবেক্ষণের দায়িত্বে থাকছে এই কমিটি। 

Advertisement

উল্লেখ্য, মঙ্গলবার কাঁথি মহকুমা হাসপাতালের আউটডোরে একাধিক রোগীকে দেওয়া হয়েছিল ডক্সিসাইক্লিন ক্যাপসুল। ওই ওষুধের (Medicine) পাউচের গায়ে বাংলা হরফে লেখা ছিল, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্পদ, ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ।’ ওষুধের মোড়কে কবে তৈরি বা কবে মেয়াদ শেষ কোনও কিছুরই উল্লেখ ছিল না। তবে ছিল লাইসেন্স নম্বর। বিষয়টি নজরে আসতেই শোরগোল পড়ে যায় গোটা বাংলায়। সেই ঘটনার পরই ভেজাল ওষুধ বিক্রি রুখতে পদক্ষেপ করল রাজ্য।  

[আরও পড়ুন: আচমকাই অনির্দিষ্টকালের জন্য বন্ধ কলকাতার জি ডি বিড়লা-সহ ৫ স্কুল, মাথায় হাত অভিভাবকদের]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.