অর্ণব আইচ: বড় পদক্ষেপ করল রাষ্ট্রায়ত্ত সংস্থা গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসই)। গত ২৯ নভেম্বর এক গবেষণাযানের নির্মাণকাজ শুরু করল তারা। গত ১৬ জুলাই এই নির্মাণ নিয়ে একটি চুক্তি হয় জিআরএসই এবং ভারত সরকারের ভূবিজ্ঞান মন্ত্রকের অধীনস্থ সংস্থা এনসিপিওআরের। অবশেষে শুরু হল নির্মাণ। একে প্রযুক্তি-পথে বড় লাফ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
এই গবেষণাযান তৈরি করতে খরচ পড়বে ৮৪০ কোটি টাকা। এই জাহাজটি ৮৯.৫ মিটার লম্বা এবং ১৮.৮ মিটার চওড়া। গভীরতা ১২.৫ মিটার। ওজন ৫ হাজার ৯০০ টন। সমুদ্রের নিচে সর্বোচ্চ ৬ হাজার মিটার পর্যন্ত নামতে পারবে এটি। এই ওআরভি তথা গবেষণাযানটি একবার নির্মিত হয়ে গেলে তা বহু গুরুত্বপূ্র্ণ কাজে ব্যবহৃত হবে বলে মনে করা হচ্ছে। উপকূলবর্তী অঞ্চল ও সমুদ্রের গভীরে জিওফিজিক্যাল সিসমিক সার্ভের পাশাপাশি নমুনা সংগ্রহের মতো নানা কাজেই সিদ্ধহস্ত হবে এই জাহাজ।
প্রসঙ্গত, ২৯ নভেম্বর জাহাজটির ‘স্টিল কাটিং’ উপলক্ষে উপস্থিত ছিলেন ভূবিজ্ঞান মন্ত্রকের সচিব ড. এম রবিচন্দ্রন, জিআরএসই-র অবসরপ্রাপ্ত সভাপতি ও ম্যানেজিং ডিরেক্টর পি আর হরি প্রমুখ।
সর্বশেষ খবর
-
এসআইআর ইস্যুতে প্রধান বিচারপতিকে চিঠি ইন্ডিয়ার, সই করল ‘দলছুট’ আপ-ডিএমকেও
-
প্রেমের টানে ধর্মান্তর, দাড়ি কেটে ইসলাম ছেড়ে হিন্দু হলেন উত্তরপ্রদেশের যুবক, গ্রেপ্তার প্রেমিকা
-
‘সুরক্ষা সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব’, ডিম ছোড়া বন্ধে রাজ্যকে গাইডলাইন তৈরির নির্দেশ আদালতের
-
আরবানায় থাকার যোগ্যতা থেকে ফুটপাথের মেয়েকে অসম্মান, রচনার ‘কুবচনে’ ফুঁসছেন ঋদ্ধি- ঋত্বিক-শ্রীলেখারা
-
বিধান ভবনে বাদানুবাদ, কর্মসূচি নিয়ে ভর্ৎসনার মুখে উত্তেজিত মনোজ, কড়া বার্তা বেণুগোপালের