অর্ণব আইচ: অনুষ্ঠান বাড়ির আড়ালে অস্ত্র কারখানা! গোপন সূত্রে খবর পেয়ে যৌথ অভিযান কলকাতা ও ঝাড়খণ্ড এসটিএফের। গ্রেপ্তার ২। ১ লাখ নগদ-সহ উদ্ধার বিপুল অস্ত্র ও বন্দুক তৈরির সামগ্রী।
কলকাতা পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে ঝাড়খণ্ডের বোকারোতে একটি অবৈধ অস্ত্র কারখানা চলছে। সেই খবর পেয়েই বোকারোর গান্ধীনগরের সুরজ সাউ এবং কাবেরী ম্যারেজ হল নামের একটি অনুষ্ঠান বাড়িতে যৌথ অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ ও ঝাড়খণ্ড এটিএসের দল। অভিযানে কাবেরী ম্যারেজ হলের গুদাম ঘরের ভিতরে একটি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় পুলিশ। ২ জনকে হাতনাতে ধরেন অফিসাররা। ধৃতদের নাম কেশব কুমার ও প্রবীণ কুমার। ধৃতরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা।
কারখানা থেকে বাজেয়াপ্ত হয়েছে, ৬টি আধা-সমাপ্ত পিস্তল, ৯টি বন্দুকের খোল, ১৩টি পিস্তল ব্যারেল প্লেট, ৩টি স্ক্র্যাপ প্লেট, ১টি লেদ মেশিন, ১টি ড্রিল মেশিন, ১টি গ্রাইন্ডিং পলিশিং মেশিন, ড্রিল বিট, গ্রুভিং মেশিন, স্কেল, জিরোইং মেশিন-সহ একাধিক সরঞ্জাম। ধৃত দু’জনকে আদালতে পেশ করা হবে।
এই বেআইনি কারখানা তৈরিতে আরও কেউ যুক্ত আছে কি না, খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সেই সব তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এর আগেও ঝাড়খণ্ড ও কলকাতা পুলিশের যৌথ অভিযানে বেআইনি কারখানার খোঁজ মেলে। এই নিয়ে ঝাড়খণ্ড ও কলকাতা পুলিশের এসটিএফ বিগত তিনবছরে ১৮ তম অভিযান চালাল। তাতেই উদ্ধার বিপুল অস্ত্র।
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের