সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাপের মুখে অবেশেষে পদক্ষেপ নিল কলেজ কর্তৃপক্ষ। সেন্ট পল’স কাণ্ডে বহিষ্কৃত দুই অভিযুক্ত ছাত্র। প্রাথমিক তদন্তের পর এই সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ। ছাত্রনেতা নিগ্রহ কাণ্ডে প্রথম দিকে গড়িমসি করলেও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে শুরু হয় তদন্ত।
[বাবার সঙ্গে বদলি নিয়ে ঝামেলা, একরত্তিকে স্কুলে ঢুকতে বাধা কর্তৃপক্ষের]
তদন্ত শুরু হলেও এখনও অধরা অভিযুক্ত পড়ুয়ারা। প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। তবে এদিনের সিদ্ধান্তে বিষয়টি নিয়ে যে গম্ভীর কর্তৃপক্ষ তা প্রকাশ পেল বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, গত ১৭ মে কলেজের কমনরুমে মদ্যপানের প্রতিবাদ করে নিগৃহীত হন কলেজেরই ওয়েলফেয়ার সেক্রেটারি। অভিযোগ কলেজের প্রাক্তন ছাত্র অর্ণব ঘোষ, আবদুল কায়ুম মোল্লা, শেখ এনামুল হক, অভিজিৎ দলুইরা তাঁকে নগ্ন করে মোবাইলে ভিডিও রেকর্ডিং করে। পরে সেই ভিডিও ভাইরাল করে দেওয়া হয়। নাম জড়ায় কলেজের অশিক্ষক কর্মী অনন্ত প্রামাণিকেরও। সোমবার আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।
এই ঘটনার পর প্রশ্ন ওঠে কীভাবে কলেজে ঢুকে এমন ঘটনা ঘটাল প্রাক্তন ছাত্ররা। নড়েচড়ে বসে কলেজ প্রশাসন। অশান্তি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হল। কলেজে বসানো হয়েছে সিসিটিভি। নয়া নিয়মে ঠিক হয়েছে, মঙ্গলবারের পর থেকে যাঁরাই কলেজে ঢুকবেন তাঁদের সকলকে রেজিস্টারে সই করতে হবে। লিখতে হবে ক্যাম্পাসে ঢোকার কারণ। প্রতিদিন বিকেল ৫টায় কলেজ বন্ধ হয়ে যাবে। ছুটির পরে ক্যাম্পাসে কোনও পড়ুয়াকে থাকতে দেওয়া হবে না। কলেজ সিদ্ধান্ত নিয়েছে যতদিন তদন্ত চলবে ততদিন সাসপেন্ড থাকবেন অভিযুক্ত শিক্ষাকর্মী । অভিযুক্ত তিন নেতাকেও শোকজ করেছে তৃণমূল ছাত্র পরিষদ।
[টাকা লুট করতেই মহিলাকে খুন, কসবা কাণ্ডে গ্রেপ্তার আরও এক]
সর্বশেষ খবর
-
হার্ট নিয়ে চিন্তা? ওষুধ নয়, পাতে এই ১১ ফল রাখলেই কেল্লাফতে!
-
বন্যা বিপর্যয়ে নেপালের নিশানায় চিন-ভারত-আমেরিকা! চাইল জলবায়ু ক্ষতিপূরণও
-
পুজোর পরই রাজ্যে পুরভোট! জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসছে রাজ্য নির্বাচন কমিশন
-
‘চিরশত্রু’ কুণালের মুখে কেক, রাজনৈতিক মতাদর্শ নিয়ে প্রশ্ন উঠতেই পালটা ‘পাটকেল’ শ্রীলেখার
-
‘নেপাল ইজ কলিং’, পাশে দাঁড়াতে বিশ্বের পর্যটকদের কাছে আবেদন ট্যুরিজম বোর্ডের