Mohammed Salim

সেলিমে ‘রুষ্ট’ ছাত্ররা, আলিয়া বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান ছাড়লেন ছাত্রদের একাংশ

আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্কসার্কাস ক্যাম্পাসের অডিটোরিয়ামে ‘সামাজিক সাম্য এবং সংখ্যালঘুদের অধিকার’ বিষয়ক গণতান্ত্রিক আলোচনায় বিপত্তি!

রমেন দাস
রমেন দাস

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১৩:০২

options
link
সেলিমে ‘রুষ্ট’ ছাত্ররা, আলিয়া বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান ছাড়লেন ছাত্রদের একাংশ

মঞ্চে বসে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Salim)। আর ঠিক তখনই অনুষ্ঠান কক্ষ ছেড়ে বেরিয়ে গেলেন বহু শ্রোতা! এমনই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল কলকাতা। জানা গিয়েছে, বুধবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্কসার্কাস ক্যাম্পাসের অডিটোরিয়ামে একটি অনুষ্ঠান ছিল। ‘সামাজিক সাম্য এবং সংখ্যালঘুদের অধিকার বিষয়ক গণতান্ত্রিক আলোচনা’ শিরোনামের ওই অনুষ্ঠানেই বিপত্তি! দাবি, সিপিএম নেতা মহম্মদ সেলিম মঞ্চে উঠতেই তাঁকে ‘বয়কট’ করেন উপস্থিত পড়ুয়াদের একাংশ!

Advertisement

মঞ্চে আসেন মহম্মদ সেলিম। সেই মুহূর্তেই উপস্থিত ছাত্রদের একাংশ বেরিয়ে যেতে শুরু করেন। একপ্রকার বয়কট করা হয় মহম্মদ সেলিমকে!

ওই অনুষ্ঠানে বক্তা হিসাবে আরও অনেকেই উপস্থিত ছিলেন। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সাংসদ সামিরুল ইসলামের নাম ছিল বক্তাদের তালিকায়। কিন্তু এদিন ওই অনুষ্ঠান চলাকালীন সমস্যার সূত্রপাত হয়! জানা গিয়েছে, মঞ্চে তখন বক্তব্য রাখছেন নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)। ঠিক সেই সময় মঞ্চে আসেন মহম্মদ সেলিম (Mohammed Salim)। আচমকাই অনুষ্ঠানে উপস্থিত ছাত্রদের একাংশ বেরিয়ে যেতে শুরু করেন! একপ্রকার বয়কট করা হয় মহম্মদ সেলিমকে! যদিও পরিস্থিতি সামলাতে মঞ্চ থেকে নওশাদ সিদ্দিকি বলতে থাকেন, নিউটাউনের বাস ছেড়ে দেবে তাই বেরচ্ছে!

Advertisement

যদিও এই ঘটনায় একাধিক তৃণমূল নেতা ‘সেলিমকে বয়কট’ করা হয়েছে, এই ধরনের পোস্ট করেছেন সমাজমাধ্যমে। তবে অনুষ্ঠান শেষে এই বিষয়ে নওশাদ সিদ্দিকিকে প্রশ্ন করা হলে তিনি জানান,  আমার কাছে কোনও জানকারি নেই, দেখেছি বেরিয়ে যাচ্ছিলেন। বাস ধরার বিষয় থাকতে পারে। খুব ভালো আলোচনা ছিল, এটা ঘেঁটে লাভ নেই।

Advertisement

যদিও ওই অনুষ্ঠানে উপস্থিত ছাত্রদের একাংশ বলছেন অন্য কথা। মহম্মদ সেলিমের বক্তব্য বা তাঁর উপস্থিতিতে একাংশের অসন্তোষ ছিল বলেই বেরিয়ে গেছিলেন ওঁরা, দাবি তাঁদের।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.