সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। রবিবার সকাল ১১টা নাগাদ গিরিশ পার্কে মেট্রোর নিচে ঝাঁপ দেন এক যুবক। মেট্রো রেল সূত্রে খবর, তার শরীরের উপর দিয়ে মেট্রোর দু’টি কোচ চলে গিয়েছে। পাওয়ার কাট করে ওই যুবককে উদ্ধারের চেষ্টা চলছে। এই ঘটনার জেরে দমদম থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ। ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত আপ ও ডাউনে মেট্রো চলছে। রবিবার এমনিই দেরিতে মেট্রো চালু হয়। তার উপর আবার এই ঘটনায় চরম ভোগান্তিতে যাত্রীরা।
শনিবার রাতেই চার বছরের ছেলেকে নিয়ে নেতাজি ভবন স্টেশনে মেট্রোয় ঝাঁপ দেন মৌ দাস (২৭) নামে এক মহিলা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। শিশু সৌম্যজিত দাসকে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএমে ভর্তি করা হয়। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। মৌয়ের মোবাইল ফোনের কললিস্ট ঘেঁটে দেখছে পুলিশ। সেই ঘটনার পর ২৪ ঘণ্টাও কাটেনি। আবার মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনা। প্রশ্ন উঠছে, মেট্রো রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও।
ঋতব্রতর ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, পার্টির অবস্থান নিয়ে প্রশ্ন
সর্বশেষ খবর
-
ভোটের হারের নিরিখে ওয়ার্ড পুনর্বিন্যাস হতে পারে না! পুর কমিশনারকে চিঠি সিপিএমের
-
কতটা বিপদজ্জনক সিকিমের হিমবাহ হ্রদগুলি? তালিকা তৈরি করতে নেওয়া হচ্ছে ইসরোর সাহায্য
-
এবার মঙ্গোলিয়াও মুগ্ধ হবে উত্তম ম্যাজিকে! শতবর্ষে বিশ্বজয়ী বাঙালির মহানায়ক
-
জন্মদিনে রণবীরকে কোলে বসিয়ে আদরে ভরালেন আলিয়া, ডেটিং থেকে বেডরুমের গোপন কড়চা ফাঁস কাপুরবধূর
-
‘তৃণমূলের হাতে কমরেডদের রক্তের দাগ’, মমতার সঙ্গে সমঝোতার সম্ভাবনা ওড়ালেন মীনাক্ষী?