সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ত্রোপচারের পর জেলে ফিরেই ফের অসুস্থ কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র। মঙ্গলবার গভীর রাতে তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। সেখানে ইডি তল্লাশি নিয়ে প্রশ্ন করা হলে মেজাজ হারান সুজয়কৃষ্ণ ভদ্র। সাংবাদিকদের তীব্র ভর্ৎসনা করেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বুকে ব্যথা নিয়ে এসএসকেএমে ভরতি করা হয়েছে কালীঘাটের কাকুকে।
কয়েক মাস আগেই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। তার কিছুদিনের মধ্যেই তাঁর স্ত্রীর মৃত্যু হয়। সেই সময় প্যারোলে ছাড়া পেয়েছিলেন সুজয়কৃষ্ণ। তারপর জেলে ফিরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ভরতি করা হয় এসএসকেএমে। পরবর্তীতে তাঁর চিকিৎসা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। হার্টের পরিস্থিতি ভাল না হওয়ায় অস্ত্রোপচার জরুরি ছিল। এদিকে এসএসকেএমে অপারেশনে রাজি ছিলেন না কালীঘাটের কাকু। তিনি বারবার বেসরকারি হাসপাতালে চিকিৎসার আবেদন করে আদালতে। তার প্রতিবাদ করে ইডি। শেষে বেসরকারি হাসপাতালেই হয় অস্ত্রোপচার।
[আরও পড়ুন: মিনিবাস ও অটোর মুখোমুখি সংঘর্ষ, ডায়মন্ড হারবারে মৃত ২, আশঙ্কাজনক আরও ৫]
মঙ্গলবারই অস্ত্রোপচারের পর জেলে ফিরেছিলেন কালীঘাটের কাকু। সন্ধেয় ফের শুরু হয় বুকে ব্যথা। রাতে তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। বর্তমানে আইসিইউ-তে রয়েছেন তিনি। প্রসঙ্গত, এদিন হাসপাতালে ঢোকার মুখে ইডি তল্লাশি নিয়ে প্রশ্ন করা হয় সুজয়কৃষ্ণকে। সেখানেই মেজাজ হারান তিনি। সাংবাদিকদের বলেন, “তোদের বাপের কী!”
[আরও পড়ুন: পুলিশের উদ্যোগে ‘পথের দিশা’, কোচিং নিয়ে চাকরি পেল পুরুলিয়ার ১৯ যুবক]
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী