রূপায়ণ গঙ্গোপাধ্যায়: পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে পুলিশ কমিশনারকে চিঠি লিখেও লাভ হয়নি! এবার হাই কোর্টের দ্বারস্থ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার সকালে মামলা দায়ের করেছেন তিনি।
ঘটনার সূত্রপাত গত শনিবার। ওইদিন কসবা আইন কলেজে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে গড়িয়াহাট মোড়ে বিক্ষোভ কর্মসূচি ছিল বিজেপির। সেই সময় সুকান্ত-সহ আরও অনেককে আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। রাতভর আটকে ছিলেন তাঁরা। সকালে তাঁদের ছেড়ে দেয় পুলিশ। এরপর বাইরে বেরিয়ে পুলিশের বিরুদ্ধে তোপ দেগেছিলেন সুকান্ত মজুমদার। শুধু এই ঘটনা নয়, একাধিকবার নানাভাবে পুলিশি হেনস্তার মুখোমুখি হতে হয়েছে তাঁকে।
জানা গিয়েছে,এ বিষয়ে অর্থাৎ পুলিশি হেনস্তার বিরুদ্ধে সরব হয়ে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি লেখেন সুকান্ত মজুমদার। তার উত্তর মেলেনি বলেই অভিযোগ। এরপরই পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন সুকান্তবাবু। জানা গিয়েছে, আজ বুধবার রাজ্য পুলিশের অতিসক্রিয়তার বিরুদ্ধে এবং পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে মামলা করেছেন সুকান্ত মজুমদার।
সর্বশেষ খবর
-
হ্যাটট্রিকের হ্যাটট্রিক থেকে সর্বাধিক দর্শক, গ্রুপ পর্বেই ‘প্রথম সবকিছুর স্বাদ’ পেল বিশ্বকাপ
-
ভালোবাসার নামে অত্যাচার করেছে প্রাক্তন? ‘প্রেম’ বিতর্কের মাঝেই ‘টক্সিক’ শো আনছেন গৌরব!
-
মধ্যপ্রাচ্যে ধুন্ধুমার! মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে ইরানের হুমকি, ‘নরকযন্ত্রণা ভোগ করবেন’
-
শিয়ালদহ শাখার ৮টি স্টেশনে বন্ধ হচ্ছে রিজার্ভেশন কাউন্টার! তালিকায় কোন কোন স্টেশন?
-
‘তৃণমূলের এত দুর্নীতি সহ্য হচ্ছে না’, ক্ষোভ উগরে কংগ্রেসে গাজোলের পরাজিত প্রার্থী প্রসেনজিৎ