স্টাফ রিপোর্টার: ক্রিসমাস ক্যারল৷ নয়া ইংরেজি বছরের গা গরম করা নতুন সূর্যকে স্বাগত জানানোর তৎপরতা৷ হুজুগে বাঙালির সাহেবি মেজাজ তুঙ্গে৷ রাত পার্টিতে গা ভাসানোর ছাড়পত্র বিকোচ্ছে বারোশো থেকে বারো হাজারে৷ টলি-বলির অভিনেত্রী-গায়িকাদের নিয়ে নানা অনুষ্ঠানের পসরা সাজিয়ে তৈরি একের পর এক ক্লাব, তারা-মার্কা হোটেল এবং পার্কগুলি৷ কোথাও স্বল্পবসনাদের ফ্যাশন শো, কোনও মঞ্চ প্রস্তুত হচ্ছে ‘রাত বাকি…বাত বাকি’র আঙ্গিকে৷
কোথাও নেহা ধুপিয়া, কোথাও মিকা সিং, কোনও মঞ্চে ‘কাঁটা লাগা’ খ্যাত শেফালি জরিওয়ালা৷ কলকাতার একাধিক পাঁচতারা হোটেলে এবার রাশিয়ান বেলি ড্যান্সে তুফান তোলার হিড়িক৷ অনামী মাচা শিল্পীদের কথা না হয় বাদই দেওয়া গেল৷ তবে বছর শেষে ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ হিসাবে গরমাগরম লীলার আবহ যিনি চারিত করেছিলেন তিনি সানি লিওন৷ বাইপাসের অদূরে একটি পার্কে তাঁর রইস-আইটেমড্যান্স উপস্থাপনা যে শৈত্য কাটাতে অনায়াস ভূমিকা নিত তা অনস্বীকার্য৷ তবে সুস্থ সংস্কৃতির স্বার্থে তাতে অনুমতি দিচ্ছে না রাজ্য সরকার৷ পার্কটি হিডকোর নিয়ন্ত্রণে৷ হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন জানান, “সানি লিওন সংক্রান্ত পুরো অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে৷ উদ্যোক্তাদের প্রথমে ওই নৈশ পার্টির অনুমতি দেওয়া হয়েছিল৷ টাকাও জমা নেওয়া হয়েছিল৷ কিন্তু পরে শিল্পী তালিকায় সানি লিওনের নাম দেখে ওই অনুমতি বাতিল করা হয়৷ স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, সরকারি পার্কে এই ধরনের কোনও রাত-জলসা সরকার অনুমোদন করে না৷ উদ্যোক্তাদের টাকা ফেরত দেওয়া হচ্ছে৷”
সর্বশেষ খবর
-
জুলাই গণহত্যা মামলায় ঢাকার প্রাক্তন কমিশনার-সহ ৩ পুলিশকর্মীর মৃত্যুদণ্ড
-
৭ মাস পর খুলছে কাঁকিনাড়া জুটমিল, শিল্পের পুনর্জাগরণে খুশি ৩০০০ শ্রমিক
-
নতুন ফোন কেনার প্ল্যান? জুলাইয়ে ফ্লিপকার্টে চলবে সেল, কবে থেকে শুরু?
-
নার্স মৃত্যুর তদন্তে গড়িমসি! ‘যেন থানায় না যেতে হয়’, পুলিশকে ‘ধমক’ মন্ত্রী অশোকের
-
তিরুমালা মন্দিরে পুজো দিয়ে চুল উৎসর্গ অনন্ত আম্বানির, মন্দিরকে ২৫টি ইলেকট্রিক বাস দানের প্রতিশ্রুতি