সম্প্রতি কেটেছে চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের জট। এই আবহে রাজ্যের নির্মীয়মাণ রেল এবং মেট্রো প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার নবান্নে এই বৈঠক হয়। আগামী জুন মাসের ৬ তারিখ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের রাজ্যে আসার কথা রয়েছে।
এই বিষয়ে আরও খবর
এদিন বৈঠকে রাজ্যে বিভিন্ন রেলপ্রকল্পের হাল হকিকতের খবর নেন মুখ্যমন্ত্রী। প্রত্যেক জোনের জেনারেল ম্যানেজাররা এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন। নবান্নসূত্রে খবর, জমিজট বা অন্য কোনও কারণে রাজ্যে আর কোনও প্রকল্পের কাজ আটকে থাকবে না বলেই আশ্বাস দেওয়া হয়েছে রাজ্যের তরফে। কোন কোন প্রকল্পে কোথায় কোথায় কী কী সমস্যা রয়েছে, কীভাবে তার সমাধান সম্ভব, সেবিষয়ে রাজ্যের তরফে বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে রেলের থেকে। একইসঙ্গে মেট্রো প্রকল্পগুলোর কাজেও গতি আনার কথা বলা হয়।
রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) প্রথম থেকে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় রক্ষা করে কাজ করার বার্তা দিয়েছেন। তৃণমূল সরকারের আমলে কেন্দ্রের যে প্রকল্পগুলি রাজ্যে এতদিন বাস্তবায়ন হয়নি সেগুলির কাজ শুরু করেছে নবনির্বাচিত সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবার থেকে রাজ্যের মানুষ কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধা পাবেন। পাশাপাশি রেলের একাধিক প্রকল্পে জমি নিয়ে জট তৈরি হয়েছিল তৃণমূল সরকারের আমলে। মেট্রো প্রকল্পের সম্প্রসারণের কাজও আগের সরকারের আমলে থমকে ছিল। রাজ্যে পালাবদলের পর প্রায় দেড় বছর ধরে আটকে থাকা চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজের জটিলতা কেটেছে। মাত্র ১২০ ঘণ্টারও কম সময়ে দু’দফায় মেট্রো লাইন জোড়ার কাজ সম্পন্ন হয়েছে। চলতি বছরের শেষেই বহু প্রতিক্ষিত এই লাইনে মেট্রো চলাচল শুরু করবে। রেল বা মেট্রোর আর কোনও প্রকল্পে এরকম জট রয়েছে কি না তা নিয়ে বুধবারের বৈঠকে আলোচনা হয়েছে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
ব্যাঙ্কের বাইরে এবার নিয়মিত টহল দেবে পুলিশ! নয়া নির্দেশিকা জারি লালবাজারের
-
যাত্রী সেজে গাড়িতে, ক্যাব চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে ফিল্মি কায়দায় ডাকাতি খাস কলকাতায়!
-
ইকবালের মতোই জলে ডুবে থাকে তার দিদি-বোনেরাও! ‘বাপমরা মেয়েগুলো’র চিন্তায় চোখে জল মায়ের
-
একজনের নামে ক’টা সিম কার্ড? আগস্টেই চালু হচ্ছে নয়া নিয়ম
-
রাতবিরেতে আচমকা পূর্ব বর্ধমানের স্বাস্থ্যকেন্দ্রে হানা স্বাস্থ্যমন্ত্রীর! ঘেঁটে দেখলেন ওষুধের স্টক



